Bigg Boss 20: ককরোচ আন্দোলনে পুলিশ বাস আটকে ভাইরাল রিয়া কি এবার বিগ বসে?

কে কে হচ্ছেন এবারের প্রতিযোগী, তা নিয়ে জল্পনার শেষ নেই। ঠিক এই আবহেই সঞ্চালক সলমন খান নিয়ে এলেন এক নতুন ‘বরদান’। রিয়া আহির ও লভ গিল— এই দুই প্রার্থীর ভাগ্য এখন সম্পূর্ণ দর্শকদের হাতে। যাঁর ঝুলিতে সবচেয়ে বেশি ভোট পড়বে, তিনিই সরাসরি স্থান পাবেন ‘বিগ বস ২০’-এর ঘরে।

Bigg Boss 20: ককরোচ আন্দোলনে পুলিশ বাস আটকে ভাইরাল রিয়া কি এবার বিগ বসে?

|

Aug 26, 2026 | 1:09 PM

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন শুরুর আগেই বিনোদন জগতে পারদ চড়তে শুরু করেছে। কে কে হচ্ছেন এবারের প্রতিযোগী, তা নিয়ে জল্পনার শেষ নেই। ঠিক এই আবহেই সঞ্চালক সলমন খান নিয়ে এলেন এক নতুন ‘বরদান’। রিয়া আহির ও লভ গিল— এই দুই প্রার্থীর ভাগ্য এখন সম্পূর্ণ দর্শকদের হাতে। যাঁর ঝুলিতে সবচেয়ে বেশি ভোট পড়বে, তিনিই সরাসরি স্থান পাবেন ‘বিগ বস ২০’-এর ঘরে।

সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় সলমন খান স্পষ্ট করে দিয়েছেন যে, এই সিজনে দর্শকদের সিদ্ধান্তের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অবশ্য এমন চমক এবারই প্রথম নয়। গত সিজনেও ঠিক একইভাবে বিষয়স্রষ্টা মৃদুল তিওয়ারী ও শেহবাজ় বদেশার মধ্যে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। সেবার ভোটে জিতে মৃদুল মূল প্রতিযোগী হিসেবে যাত্রা শুরু করলেও, তৃতীয় সপ্তাহে ওয়াইল্ডকার্ড প্রবেশকারী হিসেবে ঘরে ঢোকেন শেহবাজও।

এবারে মূল লড়াইটা মডেল রিয়া আহির এবং লভ গিলের মধ্যে। ‘জিও হটস্টার’ অ্যাপের মাধ্যমে সাধারণ দর্শকেরা তাঁদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারবেন। তবে এই দুজন ছাড়াও এবারের সিজনে নিয়া শর্মা, অর্জুন বিজলানি, করণ প্যাটেল এবং জান্নাত জুবায়েরের মতো জনপ্রিয় তারকাদের দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রতিযোগীদের তালিকায় এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছেন ২৭ বছর বয়সী মডেল ও অভিনেত্রী রিয়া আহির। ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় থেকে সোশাল মিডিয়ায় ব্যাপক পরিচিতি পান তিনি। মুম্বইয়ের শিবাজী পার্কের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের যখন পুলিশ জোরপূর্বক ভ্যানে তুলে আটক করছিল, তখন একাই সেই পুলিশ ভ্যানের সামনে সাহসের সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন রিয়া। শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে তাঁর সেই অনড় অবস্থানের ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রিয়া জানান, বাইরে থেকে তাঁকে শান্ত দেখালেও ভেতরে তিনি চরম আতঙ্কে কাঁপছিলেন। কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া ও দীর্ঘমেয়াদী হেনস্থা আটকানোর তাগিদ থেকেই তাৎক্ষণিকভাবে এই ঝুঁকি নিয়েছিলেন তিনি। পেশায় অভিনেত্রী, মডেল, সঞ্চালক ও উদ্যোক্তা রিয়া মনে করেন, কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নয়, বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেই তিনি সেদিন রাস্তায় নেমেছিলেন। নিজের স্পষ্টবাদিতা ও রাজনৈতিক-সামাজিক সচেতনতার জন্য পরিচিত রিয়ার প্রবেশ ‘বিগ বস’-এর আবহকে কতটা উত্তপ্ত করে তোলে, এখন সেটাই দেখার।

Loading...
Unable to load recommendations.
Follow Us