আন্দোলনের প্রচার করতে উরফিকে ১ লাখ টাকা দিয়েছিলেন ‘ককরোচ’ অভিজিৎ দিপকে! সত্যিটা সামনে আনলেন উরফি নিজেই

সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি দাবি করেন, সিজেপি প্রতিষ্ঠাতা দিপকে নাকি আন্দোলনের সমর্থনে প্রচার চালানোর জন্য একাধিক ইনফ্লুয়েন্সার ও তারকাকে অর্থ দিয়েছেন। তাঁর আরও দাবি, সিজেপি-র পক্ষে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে উরফি জাভেদকে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল।

আন্দোলনের প্রচার করতে উরফিকে ১ লাখ টাকা দিয়েছিলেন ককরোচ অভিজিৎ দিপকে! সত্যিটা সামনে আনলেন উরফি নিজেই

|

Aug 04, 2026 | 2:27 PM

দিল্লির জন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন এবং দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি দাবি করেন, সিজেপি প্রতিষ্ঠাতা দিপকে নাকি আন্দোলনের সমর্থনে প্রচার চালানোর জন্য একাধিক ইনফ্লুয়েন্সার ও তারকাকে অর্থ দিয়েছেন। তাঁর আরও দাবি, সিজেপি-র পক্ষে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে উরফি জাভেদকে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল। খবরটি ছড়াতেই বেজায় ক্ষিপ্ত হয়ে ফেক নিউজ ছড়ানোর অভিযোগে ফৈজানকে কড়া জবাব দিয়েছেন খোদ উরফি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সংবাদের স্ক্রিনশট শেয়ার করে উরফি লেখেন, “১ লাখ??? ১ লাখ!!!” এরপর একটি ভিডিও বার্তা পোস্ট করে ফৈজানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “যে লোকটা এই দাবি করছে, সে একটা আস্ত মূর্খ। এই লোকটাই আগে রটিয়েছিল যে উরফি নাকি রূপান্তরকামী (Transgender)। আমার নামে প্রচুর ভুয়ো খবর ছড়িয়েছে সে। শুধু মিডিয়ায় মুখ দেখানোর নেশা রয়েছে ওর। আর ১ লাখ টাকা? গিয়ে খোঁজ নিয়ে দেখ আমি একটা রিলের জন্য কত চার্জ করি! কোনও কিছুর সমর্থনে আমি ১ লাখ টাকায় রিল বানাব? ও মাই গড!”

কোনও রকম সত্যতা যাচাই না করে একজন অনির্ভরযোগ্য ব্যক্তির কথার ভিত্তিতে খবর প্রকাশ করায় একটি সংবাদমাধ্যমের ওপরও চরম ক্ষোভ প্রকাশ করেন উরফি।

পরবর্তী একটি স্টোরিতে তিনি যোগ করেন, “আমি কোনও টাকা পাইনি, উল্টে আমার আর্থিক ক্ষতি হয়েছে। এমন অনেক ব্র্যান্ড রয়েছে যারা এই খবরের পর আমার সঙ্গে কাজ করতে চাইছে না।” এমনকী, টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলবেন বলেও ওই সংবাদমাধ্যমকে খোলা চ্যালেঞ্জ জানান তিনি।

অন্যদিকে, সংবাদসংস্থা এএনআই (ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে ফৈজান আনসারি দাবি করেন, তিনি দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এফআইআর-এর কপি দেখিয়ে তিনি বলেন, “আমি দিল্লির ডিসিপির কাছে সিজেপি দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। কারণ আমার কাছে প্রমাণ রয়েছে যে ওঁর অনুগামীরা আমার ওপর হামলা চালিয়েছে। পুনে এবং ঔরঙ্গাবাদে আমার ওপর আক্রমণ করা হয়। এই নিয়ে আগেই দুটি মামলা রয়েছে। আমি চাই দিল্লি পুলিশ অবিলম্বে অভিজিৎ দীপকেকে গ্রেফতার করুক।”

অভিযোগে আনসারি আরও দাবি করেন, “দিপকে বলিউড তারকাদেরও টাকা দিয়ে জন্তর মন্তরে আমন্ত্রণ জানিয়েছিলেন। উরফি জাভেদ ১ লাখ টাকা এবং পুনম পাণ্ডে ২০,০০০ টাকা নিয়েছেন।” তবে এই নিয়ে উরফি মুখ খুললেও, পুনম এখনও পর্যন্ত কোনও কথা বলেননি।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us