পরীমণির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, হঠাৎ কী হল?

বেশ কয়েক বছর আগে মাদকচক্রে নাম জড়িয়ে বিপাকে পড়েছিলেন পরীমণি। এমনকী, ২৭ দিন জেলেও থাকতে হয়েছিল তাঁকে। জেল থেকে ছাড়া পেয়ে, কিছুটা স্বস্তিও পেয়েছিলেন তিনি। তবে পরীমণির কপালে তো শান্তি নেই। ফের আইনি ঝামেলায় ফাঁসলেন তিনি।

পরীমণির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, হঠাৎ কী হল?

|

Jan 26, 2025 | 2:47 PM

পরীমণির জীবন যেন একেবারেই নদীর জল। কখনও শান্ত, তো কখনও উত্তাল। আর বিতর্ককে তো একেবারে জলভাত করে ফেলেছেন তিনি। আর এবার যেই দুই সন্তানকে নিয়ে সুখের সংসার জমিয়ে তুলেছিলেন, অমনি পুরনো কাসুন্দি ঘেঁটে সামনে চলে এল এক ঘটনা। আর শুধুই কি সামনে, সোজা পরীমণির বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

বেশ কয়েক বছর আগে মাদকচক্রে নাম জড়িয়ে বিপাকে পড়েছিলেন পরীমণি। এমনকী, ২৭ দিন জেলেও থাকতে হয়েছিল তাঁকে। জেল থেকে ছাড়া পেয়ে, কিছুটা স্বস্তিও পেয়েছিলেন তিনি। তবে পরীমণির কপালে তো শান্তি নেই। ফের আইনি ঝামেলায় ফাঁসলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের এক ব্য়বসায়ী নাসির উদ্দিন মাহমুদ, পরীমণির বিরুদ্ধে মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। এখানেই শেষ নয়, এই মামলায় আদালতে হাজির না থাকায় অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।

ওপার বাংলার সূত্রের খবর, ২০২২ সালে ঢাকা আদালতে অভিনেত্রীর নামে মামলা করেন এই ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ২০২১ সালের জুন মাসে পরীমণি ও তাঁর সহযোগীরা, বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করে ও তারপর ক্লাবে বসেই মদ্যপান করেন। ব্যবসায়ীর অভিযোগ, ক্লাব থেকে বের হওয়ার সময়, ব্যবসায়ীর কাছে বিনামূল্যে মদের বোতল চান। সেটা না দেওয়ায় ব্যবসায়ীর উপর চড়াও হন অভিনেত্রী। শুধু তাই নয়, কাচের গ্লাস ছুঁড়েও মারেন। এই ঘটনাকে হত্যার চেষ্টা হিসাবেই দেখছেন ব্যবসায়ী। অভিযোগ জমা দেওয়া হয়েছে সেই মর্মেই।

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোকে পরীমণির আইনজীবী জানিয়েছেন, রবিবার এই মামলার শুনানি ছিল। অভিনেত্রীর হাজির না থাকায়, শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us