একাধিক সন্তান দীপিকার গর্ভে? এই কারণেই শুরু জোর আলোচনা

Deepika Padukone: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, এ খবর কারও অজানা নয়। সন্তান জন্ম দেওয়ার আর বাকি মাত্র কয়েক দিন। এরই মধ্যে উন্মুক্ত বেবিবাম্প প্রকাশ্যে এনে দীপিকা প্রমাণ দিয়েছেন তিনি সত্যিই মা হচ্ছেন।

একাধিক সন্তান দীপিকার গর্ভে? এই কারণেই শুরু জোর আলোচনা
শুরু জোর আলোচনা

Sep 03, 2024 | 9:39 PM

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, এ খবর কারও অজানা নয়। সন্তান জন্ম দেওয়ার আর বাকি মাত্র কয়েক দিন। এরই মধ্যে উন্মুক্ত বেবিবাম্প প্রকাশ্যে এনে দীপিকা প্রমাণ দিয়েছেন তিনি সত্যিই মা হচ্ছেন। মা হওয়ার ‘অভিনয়’ করছেন না। তবে এরই মধ্যে ভক্তমনে দানা বেঁধেছে নতুন এক প্রশ্ন– এক নয় একাধিক সন্তান রয়েছেন দীপিকার গর্ভে? তাঁর বেবিবাম্পের আকার ও আয়তন দেখে আসছে এ হেন প্রশ্নই। যদিও জানিয়ে রাখা যাক, মা হওয়ার যে খবর শেয়ার করেছিলেন দীপিকা, তাতে এমনটি কোথাও উল্লেখ করেননি তিনি। তবে বলিউডের বেশ কিছু সূত্রের দাবি, বিদেশে গিয়ে নাকি হবু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে এসেছেন তাঁরা, ভারতে যা দন্ডনীয় অপরাধ। এও শোনা যাচ্ছে পুত্র সন্তানের মা হবেন দীপিকা। যদিও দীপিকা বা তাঁর স্বামী অভিনেতা রণবীর সিং এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

এই মাসেই মা হওয়ার কথা অভিনেত্রীর। খবর, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে দীপিকা বেছে নিয়েছেন ২৮ সেপ্টেম্বর এই তারিখটি। যবে থেকে তাঁর মা হওয়ার খবর সামনে এসেছে ঠিক তবে থেকেই শুরু হয়েছে বিতর্ক। তাঁর বেবিবাম্প দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে এই বাম্প সত্য নয়। যদিও সোমবার সব আলোচনা অবসান ঘটান দীপিকা।

মা হওয়ার পর বেশ খানিকটা ব্রেক নিতে চান তিনি, এখনই চান না কাজে যোগ দিতে। সদ্যোজাতের সঙ্গে কাটাতে চান বেশ কিছুটা সময়। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে কাজে আবারও যোগ দিতে পারেন তিনি।

Follow Us