Kamala Nibas: দুধে আরশোলা চুবিয়ে খেতে কেমন লাগল? ‘টেস্ট’ জানালেন খোদ ‘কমলা নিবাস’-এর ধ্রুবজ্যোতি

komala-nibash Viral Promo: নতুন প্রমোতে দেখা যাচ্ছে, সাতপাক ঘুরে অবশেষে সম্রাটের ঘরে পা রেখেছে ঝিনুক। কিন্তু বাসরঘরের রোমান্টিক আবহ মুহূর্তে বদলে যায় আতঙ্কে। সম্রাটের কাছাকাছি আসতেই ঝিনুকের চোখে পড়ে বিছানার পাশে ঘুরে বেড়ানো একটা আরশোলা। স্বভাববশতই ভয়ে আঁতকে ওঠে নতুন বউ।

Kamala Nibas: দুধে আরশোলা চুবিয়ে খেতে কেমন লাগল? টেস্ট জানালেন খোদ কমলা নিবাস-এর ধ্রুবজ্যোতি

|

Jun 24, 2026 | 5:38 PM

বাংলা মেগাসিরিয়ালের গল্পে ড্রামা থাকবে, তা তো জানাই কথা। কিন্তু তাই বলে ফুলশয্যার রাতে দুধে মিশিয়ে আরশোলা চিবিয়ে খাওয়া? এমনটাই ঘটতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ। ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমো প্রকাশ্যে আসতেই রীতিমতো থমকে গেছেন দর্শক মহল। পর্দার ঝিনুক ও সম্রাটের বিয়ের পর যে এমন এক হাড়হিম করা মোড় অপেক্ষা করছিল, তা হয়তো সিরিয়াল-প্রেমীও আন্দাজ করতে পারেননি।

নতুন প্রমোতে দেখা যাচ্ছে, সাতপাক ঘুরে অবশেষে সম্রাটের ঘরে পা রেখেছে ঝিনুক। কিন্তু বাসরঘরের রোমান্টিক আবহ মুহূর্তে বদলে যায় আতঙ্কে। সম্রাটের কাছাকাছি আসতেই ঝিনুকের চোখে পড়ে বিছানার পাশে ঘুরে বেড়ানো একটা আরশোলা। স্বভাববশতই ভয়ে আঁতকে ওঠে নতুন বউ।

স্ত্রীর এই ভয় পাওয়া দেখেই যেন বদলে যায় সম্রাট। মুহূর্তের মধ্যে তার চোখের চাউনি আর আচরণ হয়ে ওঠে অদ্ভুত। রেগে আগুন হয়ে সম্রাট নিজের মনেই বিড়বিড় করতে থাকে— তার অর্ধাঙ্গিনীকে ভয় দেখানো নাকি এক মহাপাপ! আর সেই ‘অপরাধের’ শাস্তি দিতে সম্রাট যা করল, তাতে চোখ কপালে উঠেছে দর্শকদের। ঘর থেকে আরশোলা তাড়িয়ে বা মেরে ফেলার বদলে, সেটিকে সোজা দুধের গ্লাসে ডুবিয়ে এক চুমুকে গিলে ফেলল সম্রাট!

বরের এমন সাইকো আচরণ চোখের সামনে দেখে ভয়ে-ঘেন্নায় বমি পাওয়ার জোগাড় ঝিনুকের। শুধু ঝিনুক কেন, প্রোমোটি দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসাহাসি আর ট্রোলিংয়ের বন্যা বয়ে যাচ্ছে। সম্রাটের এই ভয়ঙ্কর কাণ্ড দেখে নেটিজেনদের একটা বড় অংশের দাবি, সম্রাটের চরিত্রটি একেবারেই স্বাভাবিক নয়। তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

তা কী বলছেন কমলা নিবাসের সম্রাট ওরফে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার?

Tv9Banglaকে ধ্রুব জানালেন, ”হ্যাঁ গা ঘিনঘিন করার মতো ঘটনা। তবে চিত্রনাট্যে যেমন ছিল, তা তো করতেই হবে। তবে এটা বলতে পারি দৃশ্যটা শুটিংয়ের সময় এত কিছু ভাবিনি। কেননা, বেশি ভাবলে দৃশ্যটা করতেই পারতাম না। আমি শুধুই দৃশ্যটা পড়েছি এবং পরিচালক বলে দিয়েছে, সেইমতো অভিনয় করেছি। এটা বলতে পারি, যেহেতু প্রোমোটাই এখন সবাই দেখেছে, দৃশ্যটা কিন্তু আরও একটু দীর্ঘ।”।

ধ্রুব আরও জানান, ”বাস্তবে হলে হয়তো বিষয়টা একেবারে গা ঘিনঘিনে। কিন্তু শুটিংয়ে তো রিয়েল কিছু ব্যবহার হয়নি। সবটাই গ্রাফিক্সের সাহায্যে হয়েছে। তাই অসুবিধা হয়নি। তবে আমার ব্য়াপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এগুলো কখনও দেখা যায় না। সেটাই বেশি আগ্রহ বাড়িয়েছে। আসলে সম্রাট চরিত্রটাই এতটা অন্যরকমের যে আগে খুব একটা এমন কাজ হয়নি। স্ত্রীয়ের প্রতি যে এতটাই পজেশিভ যে এমন করতেও আটকায় না। স্ত্রীকে যদি কেউ টাচ করে তাহলে সে মানুষ হোক বা আরশোলা, তাকে ছাড়ে না। স্ত্রীয়ের প্রতি একেবারে অন্ধ। আমার মনে হয়, প্রোমো দেখে নয়, দর্শক পুরো দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন।”

সিরিয়ালের ট্র্যাকে সম্রাট কি সত্যিই কোনও মানসিক রোগে আক্রান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য? ট্রোলিং চললেও, সম্রাটের এই ‘রূপ’ এবং ঝিনুকের ভবিষ্যৎ কী হতে চলেছে— তা জানতে কিন্তু দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

 

Follow Us