ডায়েট করেন না শাহরুখ, দিনে মাত্র দু’বার কী খান কিং?

Shah Rukh Khan Diet: সম্প্রতি হিট স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ব্যস্ততম এই স্টার কখনও ছুটছেন খেলার মাঠে, কখনও বিজ্ঞাপন কিংবা শুটিং সেটে, কখনও আবার মিটিং।

ডায়েট করেন না শাহরুখ, দিনে মাত্র দুবার কী খান কিং?

May 29, 2024 | 4:10 PM

শাহরুখ খান। যত দিন যাচ্ছে, ততই যেন নিজেকে নতুন করে তুলে ধরছেন তিনি পর্দায়। ফিটনেস থেকে শুরু করে তাঁর পর্দায় চরিত্রের উপস্থাপনা, প্রতিটা পদে পদে শাহরুখ খান যেন আরও আরও নতুন হয়ে উঠছেন। পাল্লা দিয়ে কাজ করে চলেছেন। তিন খানের মধ্যে সব থেকে বেশি সফল বর্তমানে তিনি। তাঁর ছবি বক্স অফিসে যে লক্ষ্যমাত্রা ছুঁয়েছে, বর্তমানে কোনও বলিউড স্টার সেই মাত্রায় পৌঁছতে পারেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাহরুখ খান  আজও নিজের জায়গা ধরে রাখতে সক্ষম। সম্প্রতি হিট স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ব্যস্ততম এই স্টার কখনও ছুটছেন খেলার মাঠে, কখনও বিজ্ঞাপন কিংবা শুটিং সেটে, কখনও আবার মিটিং। আর তারই ফাঁকে কিছুটা সময় বার করে নিয়ে শরীর চর্চা করছেনম এখন নিয়ম মাফিক।

শাহরুখ খান একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর সবথেকে বড় দুর্বলতার জায়গা হল ধূমপান। তিনি ধূমপান করতেন, তবে বর্তমানে তা ছেড়ে দিয়েছেন বলেই দাবি করেন। এখন ঘড়ি ধরে চলেন শাহরুখ। শরীর চর্চায় কোনও ফাঁক রাখেন না তিনি। যে অভিনেতাকে একটা সময় ব্যঙ্গের শিকার হতে হয়েছিল তাঁর অ্যাবস নিয়ে, বর্তমানে তিনি তাঁর শরীরী ভাঁজে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। তবে এই বয়সে দাঁড়িয়েও এত ফিট থাকেন তিবনি কীভাবে? নিশ্চয়ই কড়া ডায়েট মেনে চলেন তিনি? একেবারেই নয়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কোনও ডায়েট করি না। আমি মাত্র দিনে দুবার খাবার খাই। যাতে কম বেশি অনেক কিছুই থাকে। চিকেন গ্রিল থাকে, সব্জি থাকে, যেমন বিনস, ব্রকলি, কখনও কখনও থাকে ডাল। তিনি বাইরের খাবার খান না। তাই শুটে গেলে নিজের খাবার নিজেই নিয়ে যান। তবে কারও কাছে নিম ন্ত্রণ থাকলে, সেখানে বিরিয়ানি বা যা যাই থাকে, তিনি সে সব খাবারই খেয়ে নেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us