পুণের রিসর্টে হর্ষবর্ধন-সঞ্জীদা! প্রেম করছেন?

ঠিক এর পরপরই প্রায় একই জায়গা থেকে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন সঞ্জীদা শেখও। কিন্তু নেটিজেনদের নজর এড়ায়নি আসল সূত্রগুলো! দেখা যায়, দু'জনের ছবির লোকেশন তো বটেই, এমনকি ছবিতে থাকা ছোট স্টোভ এবং টেবিলের ওপর রাখা দু'টি চায়ের কাপও হুবহু এক।

পুণের রিসর্টে হর্ষবর্ধন-সঞ্জীদা! প্রেম করছেন?

|

Aug 08, 2026 | 12:27 PM

বলিপাড়ায় বেশ কিছু দিন ধরেই অভিনেতা হর্ষবর্ধন রানে ও অভিনেত্রী সঞ্জীদা শেখের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনের কেউই, আবার এই জল্পনা উড়িয়ে দেওয়ার চেষ্টাও করেননি। বরং তাঁদের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট অনুরাগীদের সন্দেহকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি পুণের একটি মনোরম রিসর্টে বর্ষার ছুটি কাটানোর একাধিক মুহূর্ত শেয়ার করেছেন হর্ষবর্ধন। সবুজে ঘেরা নির্জন পরিবেশ, স্টোভে নিজে হাতে খাবার তৈরি করা, ছোট্ট কুটিরে বসে শান্ত মনে চায়ে চুমুক দেওয়ার একাধিক ছবি ভেসে ওঠে তাঁর ওয়ালে।

ঠিক এর পরপরই প্রায় একই জায়গা থেকে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন সঞ্জীদা শেখও। কিন্তু নেটিজেনদের নজর এড়ায়নি আসল সূত্রগুলো! দেখা যায়, দু’জনের ছবির লোকেশন তো বটেই, এমনকি ছবিতে থাকা ছোট স্টোভ এবং টেবিলের ওপর রাখা দু’টি চায়ের কাপও হুবহু এক। ব্যস, তাতেই জল্পনার পারদ চড়েছে তুঙ্গে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—তবে কি সপ্তাহান্তের এই রোমান্টিক সময়টা একসঙ্গেই কাটিয়েছেন তাঁরা?

সোশাল মিডিয়ায় দু’জনের পোস্টেই এখন মন্তব্যের বন্যা। সঞ্জীদার ছবির নীচে এক অনুরাগী লিখেছেন, “তবে কি সত্যিই সম্পর্কে রয়েছেন আপনারা?” আর একজনের দাবি, “অবশেষে নিশ্চিত, হর্ষবর্ধনের জীবনের সেই বিশেষ মানুষটি সঞ্জীদাই!” অন্যদিকে, হর্ষবর্ধনের পোস্টে একজন কৌতূহল প্রকাশ করে প্রশ্ন করেন, “টেবিলের ওপর দ্বিতীয় চায়ের কাপটি কার জন্য?” সঙ্গে সঙ্গেই অপর এক অনুরাগী উত্তর দেন, “ওটা নিশ্চয়ই সঞ্জীদার জন্য!”

ঘটনাচক্রে, এভাবে নেটিজেনদের নজরে আসার ঘটনা তাঁদের ক্ষেত্রে এই প্রথম নয়। ২০২৩ সালের জুন মাসে গিড় জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির সময়ও ঠিক একইভাবে আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন দু’জনে। কোনও ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা না গেলেও একই সাফারি গাড়ি ও লোকেশন দেখে তখনই অনুমান করা গিয়েছিল, তাঁরা একসঙ্গেই গিয়েছিলেন।

বারবার এক ফ্রেমে ধরা না দিলেও, পরোক্ষভাবে এই পোস্টগুলোর মাধ্যমেই তাঁরা নিজেদের সম্পর্কের খবর পাকা করছেন বলে মত অনুরাগীদের। এখন দেখার, প্রেমের এই কানাঘুষোয় ইতি টেনে কবে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের খবর ঘোষণা করেন হর্ষবর্ধন ও সঞ্জীদা।

Loading...
Unable to load recommendations.
Follow Us