আরবানার কোটির ফ্ল্যাটও ফেল! রাজের হালিশহরের ‘প্রাসাদের’ ভিতরটা দেখেছেন?

Raj-Subhashree: রাজ চক্রবর্তী-- টলিপাড়ার প্রথম সারির পরিচালক তিনি। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ব্যারাকপুরের বিধায়কও বটে।

Mar 24, 2024 | 7:53 PM

1 / 8
রাজ চক্রবর্তী-- টলিপাড়ার প্রথম সারির পরিচালক তিনি। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ব্যারাকপুরের বিধায়কও বটে।

রাজ চক্রবর্তী-- টলিপাড়ার প্রথম সারির পরিচালক তিনি। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ব্যারাকপুরের বিধায়কও বটে।

2 / 8

এ হেন রাজ আজ শহরের অন্যতম বিলাসবহুল হাইরাইজ আরবানাতে থাকলেও আদপে তিনি কিন্তু মফঃস্বলের ছেলে।

3 / 8

খুব কষ্ট করে বড় হয়েছেন রাজ। ছোটবেলায় পরিবারে মোটেও আর্থিক সচ্ছলতা ছিল না তাঁর। তবে এখন সময় বদলেছে।

4 / 8

অনেক নাম কামালেও শিকড় কিন্তু ভুলে যাননি রাজ! হালিশহরে বানিয়েছেন এক বিরাট বাড়ি। বাড়ি না বলে সেটিকে বলে বোধহয় প্রাসাদ বলাই ভাল।

5 / 8

রইল রাজের হালিশহরের সেই প্রাসাদের কিছু ছবি। ছেলে ইউভানের অন্নপ্রাশন কিন্তু এই দেশের বাড়িতেই করেছিলেন রাজ। বিরাট এলাকা জুড়ে তৈরি এই বাড়িতে কী নেই!

6 / 8

মস্ত বড় বাগান থেকে শুরু করে পুকুর, তাতে আধুনিক সব ব্যবস্থা, গাছগাছালি, মন্দির... এই বাড়ি যেন আস্ত ইন্দ্রপুরী।

7 / 8

ফাঁক পেলেই স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও গোটা পরিবার নিয়ে রাজ হাজির হন সেখানে। কাটিয়ে আসেন বেশ কিছুটা সময়

8 / 8

পাড়ার লোকের কাছে অবশ্য রাজ আজও পাড়ার ছেলেই। সেখানে তিনি রাজ চক্রবর্তী নন, সকলের আদরের রাজু, হালিশহরের সেই ছোট্ট রাজু।

Loading...
Unable to load recommendations.
Follow Us