Imran Khan: মামা আমির নাকি চিনতেন না ওয়াংচুককে, ওদিকে ভাগ্নে ইমরান হাজির যন্তর-মন্তরে…

Imran Khan Aamir Khan Sonam Wangchuk Jantar Mantar Protest: কয়েকদিন আগে NEET পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সোনম ওয়াংচুক অনশনের পথ বেছে নিয়েছিলেন। সেই সময়, এক অনুষ্ঠানে আমির খানকে সোনম ওয়াংচুক সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট জানান, থ্রি ইডিয়টস ছবিতে তাঁর রাঞ্চো চরিত্রটি মোটেই ওয়াংচুক দ্বারা প্রভাবিত নয়। এবং ওয়াংচুককে তিনি চিনতেনই না! আমিরের এই বক্তব্য ঘিরে বিতর্কের ঝড় বয়ে যায়।

Imran Khan: মামা আমির নাকি চিনতেন না ওয়াংচুককে, ওদিকে ভাগ্নে ইমরান হাজির যন্তর-মন্তরে...

|

Jul 23, 2026 | 1:43 PM

কথায় আছে, ‘ভাগ্নে মাতুল ন্যায়’ অর্থাৎ ভাগ্নেরা নাকি অনেকটাই তাঁদের মামার মতো হয়! তবে এই প্রাচীন প্রবাদ যে সবক্ষেত্রে ভাগ্নে বা মামার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার প্রমাণ দিল্লির যন্তর-মন্তর তথা NEET প্রতিবাদ! ভাবছেন ব্যাপারটা কি? বিষয়টা হল বলিউডের পারফেকশনিস্ট মামা এবং তাঁর নায়ক ভাগ্নে ইমরান খানকে নিয়ে।

NEET প্রতিবাদে যন্তর-মন্তরে ছাত্র বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি। সোশাল মিডিয়ায় এই বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন সলমন খান, আর মাধবন, আলিয়া ভাট, অরিজিৎ সিংয়ের মতো ব্যক্তিত্বরা। কয়েকদিন আগে NEET পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সোনম ওয়াংচুক অনশনের পথ বেছে নিয়েছিলেন। সেই সময়, এক অনুষ্ঠানে আমির খানকে সোনম ওয়াংচুক সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট জানান, থ্রি ইডিয়টস ছবিতে তাঁর রাঞ্চো চরিত্রটি মোটেই ওয়াংচুক দ্বারা প্রভাবিত নয়। এবং ওয়াংচুককে তিনি চিনতেনই না! আমিরের এই বক্তব্য ঘিরে বিতর্কের ঝড় বয়ে যায়। সোশাল মিডিয়ায় ট্রোলের শিকারও হন বলিউডের পারফেকশনিস্ট। সেই মামারই ভাগ্নে ইমরানকে এবার দেখা গেল যন্তর-মন্তরের প্রতিবাদে অংশ নিতে। ইমরানের এই হাজিরা দেখে নেটিজেনদের একাংশ মামা আমিরকেও টানতে ভুলছেন না।

যন্তরমন্তরের এই ছাত্র আন্দোলনে এসে ইমরান এক সংবাদমাধ্যমকে জানান, ”যেসব শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে এবং যাদের সেই পরিশ্রমকে অকেজো ঘোষণা করে বাতিল করে দেওয়া হয়েছে, তাদের প্রতি আমার সমর্থন জানাতেই আমি আজ এখানে এসেছি। আমি এখানে এসেছি কারণ এটি আমাদের দেশের ভবিষ্যতের লড়াই। আজ ভারতের মায়ের প্রতিটি সন্তান এখানে উপস্থিত।”

Follow Us