Kangana Ranaut: ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কঙ্গনা, কী বললেন বিজেপি সাংসদ?

CJP Party NEET UG Controversy: সোমবার সকাল থেকে বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে যে বিক্ষোভ শুরু হয়, তা ক্রমশ এগিয়ে যায় সংসদ ভবনের দিকে। এই আবহেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার বার্তা দেন জে পি নাড্ডা (J P Nadda)। ‘ককরোচ জনতা পার্টি’র দুই প্রতিনিধির সঙ্গে এদিন নিজের বাসভবনে দেখা করেন তিনি।

Kangana Ranaut: ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কঙ্গনা, কী বললেন বিজেপি সাংসদ?

|

Jul 20, 2026 | 6:42 PM

নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষা সংক্রান্ত অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধীদের হইহট্টগোল ও বিক্ষোভ কর্মসূচি তথা ‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে সোমবার কড়া প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। স্পষ্ট ভাষায় তিনি জানান, মন্ত্রিসভায় কে থাকবেন আর কে থাকবেন না, তা নিয়ে বিরোধীরা সরকারকে “জোরজুলুম বা পেশিশক্তি প্রদর্শন ” করতে পারে না।

কঙ্গনা রানাউত বলেন, যে কোনও জনস্বার্থ বিষয়ক প্রশ্ন তোলা এবং তা নিয়ে বিতর্ক করার সঠিক জায়গা হল সংসদ। তিনি জানান, “আমাদের সংসদীয় অধিবেশনের মূল উদ্দেশ্যই হল যাতে আমরা সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারি এবং সরকারকে সব কিছুর জন্য দায়বদ্ধ রাখতে পারি। আমরা চাই অধিবেশন স্বাভাবিকভাবে চলুক এবং বিরোধীরা সেখানে নিজেদের প্রশ্ন উত্থাপন করুক। কিন্তু তারা তা না করে যদি এইভাবে বিক্ষোভ দেখিয়ে বিশৃঙ্খলা ও হট্টগোল সৃষ্টি করে, তবে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

বিরোধীদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিরোধিতা করে কঙ্গনা আরও বলেন, “কাকে বরখাস্ত করা হবে আর কাকে পদে রাখা হবে, তা নিয়ে সরকারকে এভাবে চাপ দেওয়া যায় না। এই ধরনের জোরাজুরি করা মোটেই ভালো নয়। জনগণ যে সরকারকে নির্বাচিত করেছে, সেই সরকারেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যে তারা কীভাবে দেশ পরিচালনা করবে। যদি আপনাদের এতটা আপত্তি থাকে, তবে আপনাদের নিজেদের নির্বাচনে জিতে আসা উচিত।”

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে যে বিক্ষোভ শুরু হয়, তা ক্রমশ এগিয়ে যায় সংসদ ভবনের দিকে। এই আবহেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার বার্তা দেন জে পি নাড্ডা (J P Nadda)। ‘ককরোচ জনতা পার্টি’র দুই প্রতিনিধির সঙ্গে এদিন নিজের বাসভবনে দেখা করেন তিনি। সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এদিন নাড্ডার সঙ্গে দেখা করেন। ১০ মিনিটের কথোপকথন হয় এদিন। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, জে পি নাড্ডা তাঁদের কথা শুনেছেন। তাঁদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে কোনও প্রতিশ্রুতি দেননি বলে দাবি করেছেন ওই দুই প্রতিনিধি। সৌরভ দাস আরও জানান, জে পি নাড্ডা নির্দিষ্ট স্তরে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে দাবিপূরণ না হলে, আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তাঁরা।

Follow Us