Kangana Ranaut: ‘আরশোলার মতোই ওরা নোংরা’, ‘ককরোচ’দের কটাক্ষ কঙ্গনার

Kangana Ranaut on CJP Protesters: সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে কঙ্গনা তাঁদের এই বিক্ষোভের ভিডিওগুলিকে "বমি পাওয়ার মতো" বলে অভিহিত করেছেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে "কদর্যতা ও আবর্জনা" ছড়ানোর অভিযোগ তুলেছেন।

Kangana Ranaut: আরশোলার মতোই ওরা নোংরা, ককরোচদের কটাক্ষ কঙ্গনার

|

Jul 27, 2026 | 5:40 PM

নিট (NEET) প্রশ্নফাঁস নিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বাধীন আন্দোলন এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে কঙ্গনা তাঁদের এই বিক্ষোভের ভিডিওগুলিকে “বমি পাওয়ার মতো” বলে অভিহিত করেছেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে “কদর্যতা ও আবর্জনা” ছড়ানোর অভিযোগ তুলেছেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে মান্ডির সাংসদ কঙ্গনা লেখেন, “আমি জীবনে কখনও এক জায়গায় এত নোংরামো দেখিনি।” আন্দোলনকারীদের ভাষার সমালোচনা করে তিনি আরও লেখেন, “ওঁরা যেভাবে কথা বলছেন এবং যে ধরণের ভাষা ব্যবহার করছেন… প্রতিটি ফ্রেমে সবকিছু এতটাই কর্কশ ও নিম্নমানের! ছিঃ… কে এদের জন্ম দিয়েছে আর কীভাবে মানুষ করেছে?”

কঙ্গনা তাঁর পোস্টে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির প্রশংসা করে সিজেপি-কে নিশানা করে লেখেন, “আপনারা নিজেদের আরশোলা বলেন, আর আপনাদের দেখতে এবং আচরণও ঠিক তেমনই। এর মধ্যে কোনও দ্বিমত নেই, আপনারা স্রেফ পুরো বিশ্বকে নিজেদের নোংরামি, আবর্জনা ও কদর্যতার শিকার বানাচ্ছেন।” এই সব ভিডিও দেখে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন উল্লেখ করে বলেন, এর থেকে বেরোতে তাঁর একটি ‘ডিজিটাল ডিটক্স’ ও মানসিক নিরাময় প্রয়োজন।

অন্যদিকে, পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ (Public Examinations Bill, 2026) উত্থাপনের সময় সংসদে বিরোধী দলের হট্টগোল নিয়েও সরব হন কঙ্গনা। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষাসংস্কার সংক্রান্ত কাজে বাধা সৃষ্টি করছে।

কঙ্গনা কটাক্ষ করে বলেন, “আমার মনে হয় বিরোধী দলগুলি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে, যতক্ষণ না তারা ক্ষমতার চেয়ার পাচ্ছে, ততক্ষণ যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, সংসদ চলতে দেবে না।” তিনি দেশবাসীকে বিরোধীদের এই অবস্থানের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “যেহেতু তারা জনগণের রায় পায়নি, তাই দেশের কোনও কাজই হতে না দেওয়াটাই ওদের মূল উদ্দেশ্য।”

Follow Us