ভাঙছে করণবীর-তেজির সংসার!

দুই মেয়ের পর ২০২০ সালে তাঁদের কোলে আসে তৃতীয় কন্যাসন্তান। তিন খুদে সন্তানকে নিয়ে যৌথ পরিবারের যে সুন্দর ছবি অনুরাগীরা দেখে আসছিলেন, তার পেছনে তৈরি হয়েছে বিরাট দূরত্ব। টেলিপাড়ার অন্দরের গুঞ্জন, গত কয়েক মাস ধরেই নাকি আলাদা থাকছেন এই তারকা দম্পতি।

ভাঙছে করণবীর-তেজির সংসার!

|

Jul 22, 2026 | 7:55 PM

বিনোদন জগতের অন্যতম চর্চিত ও আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তাঁরা। জীবনের দুই দশকেরও বেশি সময় একসঙ্গে কাটানোর পর, ২০০৬ সালে জমকালো আয়োজনে চার হাত এক হয়েছিল তাঁদের। ছোটপর্দায় একের পর এক ধারাবাহিকে অভিনয় করে যিনি দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন, সেই খ্যতনামী অভিনেতা করণবীর বোহরা ও তাঁর স্ত্রী তেজি সিধুর সুখী দাম্পত্যে নাকি এবার ভাঙনের সুর!

দুই মেয়ের পর ২০২০ সালে তাঁদের কোলে আসে তৃতীয় কন্যাসন্তান। তিন খুদে সন্তানকে নিয়ে যৌথ পরিবারের যে সুন্দর ছবি অনুরাগীরা দেখে আসছিলেন, তার পেছনে তৈরি হয়েছে বিরাট দূরত্ব। টেলিপাড়ার অন্দরের গুঞ্জন, গত কয়েক মাস ধরেই নাকি আলাদা থাকছেন এই তারকা দম্পতি। শুধু তা-ই নয়, তিন মেয়েকে সঙ্গে নিয়ে ইতিমিধ্যেই মুম্বই ছেড়ে নিজের বাপের বাড়ি কানাডায় চলে গিয়েছেন তেজি।

তেজির দাবি, সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের ভালো পরিবেশের জন্যই তিনি আপাতত কানাডায় রয়েছেন। তবে দীর্ঘদিনের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরক্তি প্রকাশ করেছেন করণবীর। স্পষ্ট ভাষায় অভিনেতা জানান, “আমি এই ব্যক্তিগত বিষয়টি নিয়ে এখন কোনও মন্তব্য করতে চাই না। যখন বলছি কথা বলব না, তখন আশা করব আমার এই সিদ্ধান্তকে সবাই সম্মান জানাবেন।”

উল্লেখ্য, এর আগে কঙ্গনা রানাউতের বিতর্কিত রিয়্যালিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে নিজের চরম আর্থিক অনটনের কথা স্বীকার করেছিলেন করণবীর। সেখানে তিনি জানিয়েছিলেন, বিপুল ঋণের চাপে তাঁর জীবন কীভাবে জর্জরিত এবং খবরের শিরোনামে এসেছিল তাঁর বিরুদ্ধে ওঠা পুলিশি অভিযোগের বিষয়টিও। তিনি আক্ষেপ করে বলেছিলেন, ২০১৫ সাল থেকে তিনি যে কাজই করছেন, তার পুরোটাই চলে যাচ্ছে দেনা মেটাতে। সেই কঠিন সময়েও স্বামী করণের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তেজি।

‘কসৌটি জ়িন্দগী কি’, ‘কবুল হ্যায়’, ‘নাগিন ২’-এর মতো একতা কাপুরের একাধিক ব্লকব্লাস্টার ধারাবাহিকের পরিচিত মুখ করণবীর বোহরা। অন্যদিকে, তেজি ছিলেন পেশায় একজন জনপ্রিয় ভিডিও জকি (VJ)। তবে করণের সঙ্গে বিয়ের পর আস্তে আস্তে গ্ল্যামার দুনিয়ার আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু এত বছরের পারিবারিক বন্ধন শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটছে কি না, তা নিয়ে এখন তোলপাড় টেলিপাড়া।

Follow Us