দিদি-বোন নয়,করিনা হলেন করিশ্মার সন্তান! কোন গোপন কথা ফাঁস করলেন বলিউডের বেবো?

কাপুর পরিবারের এই ‘লোলো’ এবং ‘বেবো’ জুটি বরাবরই একে অপরের সবচেয়ে বড় শক্তি। ২৫ জুন ছিল বলিউডের এই আইকনিক অভিনেত্রী করিশ্মার ৫১তম জন্মদিন। আর দিদির এই বিশেষ দিনটিকে আরও রঙিন করে তুলতে নেটপাড়ায় একগুচ্ছ অদেখা ছবির কোলাজ শেয়ার করার পাশাপাশি এক অত্যন্ত আবেগঘন গোপন অডিও বার্তা ফাঁস করলেন ছোট বোন করিনা।

দিদি-বোন নয়,করিনা হলেন করিশ্মার সন্তান! কোন গোপন কথা ফাঁস করলেন বলিউডের বেবো?

|

Jun 26, 2026 | 4:39 PM

বি-টাউনের অন্দরে যখনই ভাই-বোনের নিখাদ বন্ডিং কিংবা বন্ধুত্বের প্রসঙ্গ ওঠে, সবার আগে যে দুটো নাম মাথায় আসে, তাঁরা হলেন করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান। কাপুর পরিবারের এই ‘লোলো’ এবং ‘বেবো’ জুটি বরাবরই একে অপরের সবচেয়ে বড় শক্তি। ২৫ জুন ছিল বলিউডের এই আইকনিক অভিনেত্রী করিশ্মার ৫১তম জন্মদিন। আর দিদির এই বিশেষ দিনটিকে আরও রঙিন করে তুলতে নেটপাড়ায় একগুচ্ছ অদেখা ছবির কোলাজ শেয়ার করার পাশাপাশি এক অত্যন্ত আবেগঘন গোপন অডিও বার্তা ফাঁস করলেন ছোট বোন করিনা।

দিদির জন্মদিনের সকালে করিনা কাপুর তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করিশ্মার সঙ্গে কাটানো বেশ কিছু মিষ্টি মুহূর্তের ছবি ও ভিডিওর একটি রিল পোস্ট করেন। ক্যাপশনে দিদির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে করিনা লেখেন, “আমার বোন, মা, বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শককে জন্মদিনের অনেক শুভেচ্ছা… আমার কাছে, আমাদের পরিবার এবং আমাদের সন্তানদের কাছে তুমিই সব। তুমি পৃথিবীর সমস্ত আনন্দ পাওয়ার যোগ্য, করিশ্মা।” করিনার শেয়ার করা এই কোলাজে কেবল তাঁদের ছোটবেলার ছবিই নয়, বরং রয়েছে করিশ্মার দুই সন্তান সামায়রা ও কিয়ান, করিনার দুই ছেলে তৈমুর ও জেহ, সইফ আলি খান, করণ জোহর এবং তাঁদের বাবা-মা রণধীর কাপুর ও ববিতার সঙ্গে কাটানো দারুণ সব পারিবারিক মুহূর্ত।

সম্প্রতি সাংবাদিক নয়নদীপ রক্ষিতকে দেওয়া করিশ্মা কাপুরের একটি সাক্ষাৎকারে দিদির উদ্দেশ্যে একটি বিশেষ অডিও বার্তা পাঠান করিনা, যা শুনে চোখ ভিজেছিল খোদ করিশ্মারও। সেই বার্তায় বেবো বলেন, “লোলোর ব্যাপারে যত বলব ততই কম হবে। ও একজন অসাধারণ মানুষ তো বটেই, পাশাপাশি অত্যন্ত নিবেদিত প্রাণ মা এবং কঠোর পরিশ্রমী অভিনেত্রী। আজও দেশের প্রতিটা হিরোইন লোলোর মতো হতে চায়, ওঁর মতো নাচতে ও ড্রেস পরতে চায়। ৯০-এর দশকে লোলো যে বিপুল জনপ্রিয়তা ও স্টারডম পেয়েছিল, তা প্রতিটা অভিনেত্রীর স্বপ্ন। তবে আমার কাছে ও শুধু দিদি নয়; লোলো সবসময় বলে যে ওর নিজের মেয়ে সমায়রা আসার আগে আমিই নাকি ছিলাম ওর প্রথম কন্যাসন্তান! আমি আসলে ওর মেয়ের মতোই।”

বলিউডের এই দুই জনপ্রিয় বোনের বয়সের ফারাক কিন্তু খুব একটা বেশি নয়— মাত্র ৬ বছরের। ১৯৭৪ সালের ২৫ জুন জন্ম নেন কাপুর পরিবারের বড় মেয়ে করিশ্মা কাপুর, আর তাঁর ঠিক ৬ বছর পর ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম হয় ছোট বোন করিনা কাপুরের। শৈশব থেকে শুরু করে আজ এতগুলো বছর পার করার পরও এই ৬ বছরের বয়সের ব্যবধান তাঁদের পারস্পরিক বন্ধুত্বে কোনওদিন পাঁচিল তুলতে পারেনি; বরং সময়ের সঙ্গে সঙ্গে লোলো এবং বেবোর এই আত্মিক বন্ডিং আরও গাঢ় ও মজবুত হয়েছে।

উল্লেখ্য, ৯০-এর দশকে ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হিরো নম্বর ১’-এর মতো একের পর এক ব্লকব্লাস্টার ছবি উপহার দেওয়া করিশ্মাকে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘ব্রাউন’ (Brown) ওয়েব সিরিজে দেখা গিয়েছে। অভিনয় দেও পরিচালিত এই সিরিজে এক মদ্যপ মহিলা পুলিশ অফিসার ‘রিতা ব্রাউন’-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

Follow Us