Madhumita: ‘…আমি অভিনয়ের কিছু জানি না’, কেরিয়ার নিয়ে এ কী বললেন মধুমিতা?

Tollywood: অভিনয়টা না জেনেই তিনি এই জগতে পা রেখেছিলেন। তারপর সবটা সেট থেকেই শেখা। সঙ্গীত বাংলা-কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন এই কথা। ঠিক কী বলেছিলেন মধুমিতা?

Madhumita: ...আমি অভিনয়ের কিছু জানি না, কেরিয়ার নিয়ে এ কী বললেন মধুমিতা?

Sep 15, 2024 | 5:29 PM

মধুমিতা সরকার, সিরিয়াল থেকে শুরু করে ওটিটি, সিনেমা, অভিনয় জগতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যাও নেহাতই কম নেই। সেই অভিনেত্রী নিজের প্রসঙ্গে এ কী বললেন? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। নিজে মুখে এ কথা বলেছেন তিনি? অভিনয়টা পারেন না? একেবারেই সত্যি কথা। তবে এখন নয়, মধুমিতা এই মন্তব্য করেছিলেন তাঁর কেরিয়ারের শুরুর প্রসঙ্গে। অভিনয়টা না জেনেই তিনি এই জগতে পা রেখেছিলেন। তারপর সবটা সেট থেকেই শেখা। সঙ্গীত বাংলা-কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন এই কথা। ঠিক কী বলেছিলেন মধুমিতা?

অভিনেত্রীর কথায়,  ‘সিরিয়াল করব কখনও আমি ভাবিনি। আমার প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’। আমি তার আগে অভিনয়ের কিছুই জানি না। আমি শুধু পোজ দিয়ে দাঁড়াতে জানি। আমার এখনও মনে আছে, যখন আমাদের লুক সেট চলছিল, তার জন্য ছবি তুলছিলাম, তখন সেখানে আমাদের পরিচালক দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন– মডেলদের মত তুমি পোজ দিও না। কারণ মডেলিং একটা আলাদা পেশা। অভিনয়ের ক্ষেত্রে লুক সেট হলে চরিত্রের মতো করে পোজ দাও। আমি এতটাই শূণ্য থেকে শুরু করেছিলাম।’

তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মধুমিতাকে। একের পর এক ভাল চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে সকলের নজর কেড়েছেন তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি কাজের প্রস্তাবও। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মধুমিতা জনপ্রিয়। নিত্যদিন তাঁর পোস্টে থাকে ভক্তদের নজর। অবসরে ঘুরতে বেশ পছন্দ করেন তিনি। যদিও ব্যক্তি জীবন নিয়ে খুব একটা চর্চায় থাকেন না এই সেলেব।

Loading...
Unable to load recommendations.
Follow Us