১৫ দিন অন্তর সব পাসওয়ার্ড বদলে ফেলেন নাগার্জুন! কারণটা জানলে আপনিও নায়ককে নকল করবেন

অনুষ্ঠানে নিজের সাইবার নিরাপত্তার অভ্যাস তুলে ধরে নাগার্জুন জানান, সাইবার হামলার হাত থেকে বাঁচতে তিনি প্রতি ১৫ দিন অন্তর নিজের মোবাইল ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করেন। শুধু তাই নয়, ঘরের ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্ক হ্যাকারদের নাগালের বাইরে রাখতে প্রতি মাসে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডও বদলে ফেলেন তিনি।

১৫ দিন অন্তর সব পাসওয়ার্ড বদলে ফেলেন নাগার্জুন! কারণটা জানলে আপনিও নায়ককে নকল করবেন

|

Aug 15, 2026 | 2:29 PM

স্মার্টফোন হ্যাক হওয়া এবং ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয়ে সবসময় তটস্থ থাকেন তেলুগু সিনেমার সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি। সম্প্রতি হায়দ্রাবাদে ‘তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো’ (TGCSB) আয়োজিত ‘সুরক্ষা কা তিরঙ্গা’ সাইবার সচেতনতামূলক এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মারাত্মক আশঙ্কার কথা প্রকাশ করেন বর্ষীয়ান এই অভিনেতা।

অনুষ্ঠানে নিজের সাইবার নিরাপত্তার অভ্যাস তুলে ধরে নাগার্জুন জানান, সাইবার হামলার হাত থেকে বাঁচতে তিনি প্রতি ১৫ দিন অন্তর নিজের মোবাইল ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করেন। শুধু তাই নয়, ঘরের ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্ক হ্যাকারদের নাগালের বাইরে রাখতে প্রতি মাসে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডও বদলে ফেলেন তিনি।

হাসতে হাসতে অভিনেতা বলেন, “আমার ফোনে আমি কোনও ছবি তুলিই না! আমার ফোনে কোনও ছবিই থাকে না। একজন তারকা হিসেবে আমাকে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হয়। কিন্তু কোনও নিরপরাধ প্রবীণ নাগরিকের সঙ্গে যদি এমন সাইবার প্রতারণা ঘটে, তবে তাঁদের কী অবস্থা হতে পারে তা ভেবেই আমার ভয় করে।”

সাইবার জালিয়াতির নিজের কিছু তিক্ত অভিজ্ঞতার কথাও অনুষ্ঠানে জানান ‘শিবা’ খ্যাত এই তারকা। তিনি বলেন, “প্রায় ৪-৫ বছর আগে ব্যাংকের আধিকারিক পরিচয়ে এক ব্যক্তি আমায় ফোন করে শেয়ার বাজারে টাকা খাটাতে বলে। সাধারণত আমার ব্যাংক থেকে রিলেশনশিপ ম্যানেজারই ফোন করেন, কিন্তু সেদিন অন্য একজন ফোন করেছিল। সে এতটাই গুছিয়ে কথা বলছিল যে আমায় প্রায় রাজিই করিয়ে ফেলেছিল। কিন্তু যখন আমি রাজি হলাম না, তখন সে আমায় চালাক বলে ক্ষান্ত দেয়।”

এখানেই শেষ নয়, ভুয়ো ‘কাস্টমস’ (Customs) কল এবং ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত জালিয়াতির কথা উল্লেখ করে নাগার্জুন জানান, “আমার কাছে কাস্টমস আধিকারিক সেজেও ফোন এসেছিল। বলা হয়েছিল, আমি নাকি ইরানে একটি সন্দেহজনক পার্সেল পাঠিয়েছি যার ভেতরে মাদকদ্রব্য (নারকোটিকস) রয়েছে! এরপর পুলিশের ভয় দেখিয়ে ফোনে টানা যুক্ত রাখার চেষ্টা চালানো হয়। সৌভাগ্যবশত, আমার এক আত্মীয় দ্রুত সাইবার ক্রাইম বিভাগে খবর দেওয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছিল।”

দক্ষিণী ও ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সফল নাম নাগার্জুন আক্কিনেনি। ‘শিবা’, ‘নিন্নে পেল্লাদতা’, ‘অন্নময়া’-র মতো অজস্র হিটের মাধ্যমে চার দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে রাজত্ব করছেন এই অভিনেতা-প্রযোজক।

Loading...
Unable to load recommendations.
Follow Us