মাঝপথেই ‘কনে দেখা আলো’ ছাড়লেন নন্দিনী দত্ত! ধারাবাহিক নিয়ে কী লিখলেন ‘বনলতা’?

তবে হঠাৎ করেই মেগা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে টেলি-পাড়ায় জল্পনা বাড়িয়েছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় ‘বনলতা’ চরিত্রটির বিশেষ কিছু মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করে এই খবর নিশ্চিত করেন নন্দিনী। ‘কনে দেখা আলো’য় এবার ‘বনলতা’র চরিত্রে দেখা যাবে কাকে? নেটপাড়ায় একাধিক জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়ে জোর চর্চা।

মাঝপথেই কনে দেখা আলো ছাড়লেন নন্দিনী দত্ত! ধারাবাহিক নিয়ে কী লিখলেন বনলতা?

|

Aug 17, 2026 | 7:18 PM

জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কনে দেখা আলো’ থেকে আচমকাই সরে দাঁড়ালেন অভিনেত্রী নন্দিনী দত্ত। এই ধারাবাহিকে ‘বনলতা’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের বিশেষ নজর কেড়েছিল। তবে হঠাৎ করেই মেগা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে টেলি-পাড়ায় জল্পনা বাড়িয়েছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় ‘বনলতা’ চরিত্রটির বিশেষ কিছু মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করে এই খবর নিশ্চিত করেন নন্দিনী। পোস্টের ক্যাপশনে সহকর্মী ও পুরো টিমকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “খুব ভালো অভিজ্ঞতা, পুরো টিমের জন্য অনেক শুভেচ্ছা।”

গল্পের নতুন মোড়ে অতি সম্প্রতি ‘বনলতা’ চরিত্রটিকে কিছুটা খলনায়িকা বা নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হচ্ছিল। অথচ শুরুর দিকে চরিত্রটি তেমন ছিল না। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, আগে থেকে এই ধরনের আচমকা রূপবদলের কোনও আভাস না পেয়েই নাকি ক্ষুব্ধ হয়ে ধারাবাহিক ছেড়েছেন নন্দিনী। তবে এই জল্পনাকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, এই বিষয়ে প্রযোজনা সংস্থা ‘অর্গানিক স্টুডিও’-র পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

নন্দিনীর বিদায়ের পর এখন প্রশ্ন উঠেছে— ‘কনে দেখা আলো’য় এবার ‘বনলতা’র চরিত্রে দেখা যাবে কাকে? নেটপাড়ায় একাধিক জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়ে জোর চর্চা শুরু হলেও, শোনা যাচ্ছে নন্দিনীর জায়গায় বনলতা হচ্ছেন সৌমিলি চক্রবর্তী।

Loading...
Unable to load recommendations.
Follow Us