Priyanka Chopra: কীভাবে প্রিয়াঙ্কাকে প্রোপোজ করেছিলেন নিক? ছবি সামনে এনে সবটা জানিয়ে দিলেন…

nick jonas shares unseen proposal pic: পিগি চপস ভক্তদের সারপ্রাইজ দিয়ে নিজেদের জীবনের অন্যতম সেরা মুহূর্তের স্মৃতি ফের উসকে দিলেন হলিউড পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। অভিনেত্রী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার সেই বিশেষ মুহূর্তের একটি অদেখা ছবি সম্প্রতি সোশাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি।

Priyanka Chopra: কীভাবে প্রিয়াঙ্কাকে প্রোপোজ করেছিলেন নিক? ছবি সামনে এনে সবটা জানিয়ে দিলেন...

|

Jul 20, 2026 | 1:07 PM

মাঝে মধ্যেই রটে যায়, প্রিয়াঙ্কা চোপড়া আর তাঁর স্বামী নিক জোনাসের মধ্যে নাকি বিচ্ছেদ হতে চলেছে। তবে সেই রটনাকে ফুৎকারে উড়িয়ে দেন প্রিয়াঙ্কা ও নিক। আর এবার নিক জোনাস যা করলেন, তা দেখে রীতিমতো অবাক দেশিগার্ ভক্তরা। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।

পিগি চপস ভক্তদের সারপ্রাইজ দিয়ে নিজেদের জীবনের অন্যতম সেরা মুহূর্তের স্মৃতি ফের উসকে দিলেন হলিউড পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। অভিনেত্রী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) বিয়ের প্রস্তাব দেওয়ার সেই বিশেষ মুহূর্তের একটি অদেখা ছবি সম্প্রতি সোশাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, নিক অতি আদরে প্রিয়াঙ্কার হাতটি ধরে রয়েছেন এবং প্রিয়াঙ্কার অনামিকায় জলজল করছে এনগেজমেন্টের হিরের আংটি। অন্যদিকে, লাজে রাঙা প্রিয়াঙ্কা দু’হাতে মুখ ঢেকে বসে আছেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে নিক লেখেন, “৮ বছর আগে ও হ্যাঁ বলেছিল”। স্বামীর এই মিষ্টি বার্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বয়ফ্রন্ট করে প্রিয়াঙ্কা লেখেন, “তুমি প্রস্তাবটি দিয়েছিলে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ, নিক।”

এর আগে প্রিয়াঙ্কার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছিলেন নিক। যেখানে নৌকাবিহারে প্রিয়াঙ্কাকে ক্যামেরার দিকে ফ্লাইং কিস ছুড়তে দেখা যায়। সেই ভিডিওর ক্যাপশনে নিক অত্যন্ত অনুভূতির সাথে লিখেছিলেন, “মাই লাভ (Mi Amor)”।

উল্লেখ্য, ২০১৮ সালে যোধপুরের উমেদ ভবন প্যালেসে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা ও নিক। ২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে দম্পতির কোলে আসে তাঁদের প্রথম সন্তান, কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাস।

নিক জোনাসের পোস্ট।

ব্যক্তিগত জীবন উদযাপনের পাশাপাশি প্রিয়াঙ্কার পেশাগত জীবন নিয়েও বড় খবর এসেছে সামনে। প্রিয়াঙ্কার জন্মদিনে তাঁর আগামী মেগা বাজেট ছবি ‘বারাণসী’ (Varanasi)-র নতুন লুক প্রকাশ করেছেন এস এস রাজামৌলি (SS Rajamouli)। ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র ‘মন্দাকিনী’র দুটি ছবি শেয়ার করে রাজামৌলি ক্যাপশনে লেখেন, “হাসিতে তাঁর অপরূপ রূপ, আর রাগলেই আগুন। মন্দাকিনী…।”

‘বারাণসী’ ছবির মাধ্যমে প্রিয়াঙ্কা বহু দিন পর আবার ভারতীয় চলচ্চিত্রে জমকালো প্রত্যাবর্তন করছেন। এই মহাকাব্যিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার ড্রামায় তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারনকে। জানা গেছে, ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত ছবিটি।

ভারতীয় সিনেমার পাশাপাশি হলিউডেও জমিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা। রিচার্ড ম্যাডেনের বিপরীতে তাঁর জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ (Citadel)-এর দ্বিতীয় মরশুমের কাজও বর্তমানে তাঁর হাতে রয়েছে।

Follow Us