Exclusive: সিনেপাড়ায় নায়িকাদের মধ্যে ‘ক্যাট ফাইট’ চলে? সত্যি ফাঁস করলেন পাওলি

Paoli Dam: এই ধরনের কাহিনি বিতর্ক সৃষ্টি করেছে সিনেপাড়ার অন্দরমহলে। তবে যখনই অভিনেত্রীদের এই নিয়ে প্রশ্ন করা হয়, তাঁরা প্রায়ই এড়িয়ে যান। যেন এমন কোনও ঘটনা ঘটেই না। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন 'ছাদ' ছবির নায়িকা পাওলি দাম। 

Exclusive: সিনেপাড়ায় নায়িকাদের মধ্যে ক্যাট ফাইট চলে? সত্যি ফাঁস করলেন পাওলি

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 15, 2025 | 3:30 PM

সিনে গসিপের পাতায় ‘ক্যাট ফাইট ‘ শব্দটি লেখা থাকলেই পাঠক দারুণ উপভোগ করে। ক্যাটফাইট মানেই টলি থেকে বলি পাড়ায় নায়িকাদের মধ্যে চুলোচুলির নানা গসিপ। কে কাকে ছবি থেকে বাদ দিলেন? কে আবার সেটে এসেই অন্য নায়িকাকে অপদস্থ করলেন, এই ঘটনা প্রায় সিনেমার স্বর্ণ যুগ থেকেই অব্যাহত। বহু সময়ে এই ধরনের কাহিনি বিতর্ক সৃষ্টি করেছে সিনেপাড়ার অন্দরমহলে। তবে যখনই অভিনেত্রীদের এই নিয়ে প্রশ্ন করা হয়, তাঁরা প্রায়ই এড়িয়ে যান। যেন এমন কোনও ঘটনা ঘটেই না। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ‘ছাদ’ ছবির নায়িকা পাওলি দাম।

সম্প্রতি পাওলি দামকে TV9 বাংলার তরফে প্রশ্ন করা হয়, সত্যি এমন কিছু ঘটে? তিনি কখনও এমন কিছু উপলব্ধি করেছেন?

প্রশ্নের উত্তরে তিনি হেসে পাওলি বললেন, “কারও জন্যে অন্যের কেরিয়ার তৈরি হয়নি বা নষ্ট হয়েছে– এটা খুবই ক্লিশে একটা বিষয়। বহুবার এমন হয়েছে, পরিচালকের কাছ থেকে একটা চরিত্র বুঝে যে ধারণা তৈরি হয়, তা বাস্তবের সঙ্গে মেলে না। সেটে কাজ করতে গিয়ে অন্য ছবি সামনে আসে। যা বলা হয়েছিল তার সঙ্গে শুটে মিল দেখা যায় না। তাতে প্রথমে একটু খারাপ লাগলেও এটা বুঝতে হবে, আদতে ছবিটা পরিচালকের, এবং সেই ছবির চরিত্রের কীভাবে সাজানো হবে, সেটা পরিচালকের বিষয়। কারণ সেখানে গল্পকার পরিচালক।” সঙ্গে তিনি এও বলেন, “দেখুন আমি যদি আমার কাজটা ভালভাবে করতে পারি, তাহলে যে অল্প পরিসর আমি পেয়েছি, তাতে যেটুকু আশা করা হয়েছে, তার বাইরে গিয়ে এমন কিছু করব, যাতে দর্শকদের মনে ছাপ ফেলা যায়।”

প্রসঙ্গত, পাওলি দামের ঝুলিতে এখন একাধিক কাজের প্রস্তাব। অন্যধারার একটি ছবি করছেন পাওলি। নাম ‘বিবি পায়রা’। পরিচালক অর্জুন। এই ছবিতে তাঁকে বহু বছর পর স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

বলিউড থেকে টলিউড সব যায়গায় অভিনেত্রী পাওলি নিজের কাজের ছাপ রেখে চলেছেন, তাঁর মতে, অন্যকে দোষারোপ না করে নিজের কাজের সেরাটা দিলেই সমস্যা এড়ানো যায়।

Follow Us