‘ওঁরা আমাকে দেখতে চেয়েছেন…’, টেকনিশিয়ানদের অভিযোগ শুনবেন পাপিয়া

আগামীকাল সকাল দশটায় টেকনিশিয়ানস স্টুডিওতে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী পৌঁছে যাবেন। কলাকুশলীদের সমস্যা শুনবেন, এমন জানা গেল। টলিপাড়ার বিভিন্ন টেকনিশিয়ানের কাছে একটি বার্তা গিয়েছে নূপুর মল্লিকের তরফে। তিনি ক্যামেরা গিল্ডের একজন সদস্য। তবে এই গিল্ডের কোনও পদে নেই। তাঁর আবেদন, টলিপাড়ার বিভিন্ন টেকনিশিয়ান, তাঁদের সমস্যার কথা পাপিয়া অধিকারীকে বলতে পারেন, বুধবার সকালে স্টুডিয়োতে পৌঁছে।

ওঁরা আমাকে দেখতে চেয়েছেন..., টেকনিশিয়ানদের অভিযোগ শুনবেন পাপিয়া

| Edited By: Bhaswati Ghosh

May 19, 2026 | 1:52 PM

আগামীকাল সকাল দশটায় টেকনিশিয়ানস স্টুডিওতে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী পৌঁছে যাবেন। কলাকুশলীদের সমস্যা শুনবেন, এমন জানা গেল। টলিপাড়ার বিভিন্ন টেকনিশিয়ানের কাছে একটি বার্তা গিয়েছে নূপুর মল্লিকের তরফে। তিনি ক্যামেরা গিল্ডের একজন সদস্য। তবে এই গিল্ডের কোনও পদে নেই। তাঁর আবেদন, টলিপাড়ার বিভিন্ন টেকনিশিয়ান, তাঁদের সমস্যার কথা পাপিয়া অধিকারীকে বলতে পারেন, বুধবার সকালে স্টুডিয়োতে পৌঁছে।

TV9 বাংলাকে নূপুর জানালেন, ”গত বছর ডিসেম্বর মাসে ফেডারেশনের কমিটির মেয়াদ শেষ হয়েছে। সভাপতি পদে এখন কেউ নেই। অভিভাবকহীন এই ফেডারেশন। সেই অবস্থায়, কীভাবে কাজ চলবে, তা নিয়ে অনেকের চিন্তা আছে। অন্য কেউ উদ্যোগ নেননি দেখে, আমি উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি।” বিধায়ক পাপিয়াকে যোগাযোগ করা হয় এই বিষয়ে জানার জন্য। পাপিয়া বললেন, ”আমি নতুন বিধায়িকা। টেকনিশিয়ানরা আমাকে সংবর্ধনা দিতে চাইছেন। ফেডারেশন সংক্রান্ত যে সমস্যা তা শুনব। ফেডারেশনে কাজের রূপরেখা কী হতে পারে, তা নিয়েও আলোচনা করব।” এরপর পাপিয়া হেসে যোগ করেন, ”ওঁরা আমাকে দেখতে চেয়েছেন”।

লক্ষণীয় ফেডারেশনের নির্বাচিত কমিটির সময়সীমা শেষ হয়েছে গত ডিসেম্বর মাসে। বিভিন্ন গিল্ডের অডিট শেষে তারা নতুন করে তাদের প্রতিনিধি ঠিক করেছে, এমনও খবর। তবে নতুন করে এজিএম হয়নি। সূত্রের খবর, আগামী জুন মাসে ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। এমতাবস্থায় এই মুহূর্তে ফেডারেশনের আগামী দিনের কাজ কীভাবে হবে, সেই বিষয়ে আলোচনার জন্য টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী পৌঁছাবেন টেকনিশিয়ানস স্টুডিওতে কলাকুশলীদের গিল্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করতে।

ইতিমধ্যেই নতুন সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির চার বিধায়ক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায়ের উপর দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে টলিপাড়ার অরাজকতা রুখে দেওয়ার বিষয়টা দেখাশোনা করতে। সোমবার নন্দনে পাপিয়া অধিকারী কিছু টেকনিশিয়ানদের সঙ্গে আলোচনায় বসেন। সূত্রের খবর, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিছু অভিযোগ আসে। তাই বুধবার টেকনিশিয়ানদের সঙ্গে পাপিয়ার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Follow Us