Poonam Pandey: পুনমের ভিডিয়ো দেখে পুরুষদের শরীরে যা যা হয়… নিজেই খোলসা করে দিলেন অভিনেত্রী

Poonam Pandey news: এই মডেল-অভিনেত্রী এবার মুখ খুলে ফের এক নতুন বিবাদের জন্ম দিলেন। নিজের খোলামেলা ভিডিয়োকে 'জনকল্যাণমূলক কাজ' হিসেবে তুলে ধরার পাশাপাশি ভারতে যৌনবৃত্তিকে আইনি বৈধতা দেওয়ার সওয়াল করে বিতর্ক উস্কে দিলেন পুনম।

Poonam Pandey: পুনমের ভিডিয়ো দেখে পুরুষদের শরীরে যা যা হয়... নিজেই খোলসা করে দিলেন অভিনেত্রী

|

Sep 05, 2026 | 3:25 PM

বিতর্ক আর পুনম পাণ্ডে—দুই বিপরীত শব্দ যেন একই সুতোয় গাঁথা। জীবনের নানা মোড়ে নানা কর্মকাণ্ড দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই মডেল-অভিনেত্রী এবার মুখ খুলে ফের এক নতুন বিবাদের জন্ম দিলেন। নিজের খোলামেলা ভিডিয়োকে ‘জনকল্যাণমূলক কাজ’ হিসেবে তুলে ধরার পাশাপাশি ভারতে যৌনবৃত্তিকে আইনি বৈধতা দেওয়ার সওয়াল করে বিতর্ক উস্কে দিলেন পুনম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনমের বক্তব্য, এ দেশের বহু পুরুষ প্রতিনিয়ত মানসিক চাপ, একাকীত্ব ও হতাশায় ভোগেন। তাঁর শরীরী আবেদন ভরা ভিডিও যদি সেইসব পুরুষদের ক্ষণিকের জন্য হলেও মানসিক স্বস্তি দেয়, তবে তাকে খারাপ চোখে দেখার কোনও যুক্তি নেই। বরং এক ধরনের ‘সামাজিক পরিষেবা’ হিসেবেই নিজের এই কাজকে দেখতে চান তিনি।

তবে সেখানেই থেমে থাকেননি তিনি। পুনমের দাবি, ভারতে যৌনকর্মকে বৈধ ঘোষণা করা হলে নারীদের ওপর ঘটে যাওয়া নানা অপরাধ ও নারীদের উপর অত্য়াচারের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। তাঁর মতে, পুরুষের শারীরিক চাহিদার সঠিক এবং বৈধ নিকাশি পথ থাকলে সমাজে অপরাধপ্রবণতা কমতে বাধ্য। তবে নেটিজেনদের একাংশ পুনমের এই যুক্তি মেনে নিতে নারাজ। তাঁদের বক্তব্য, অপরাধের পেছনে কেবল যৌন চাহিদা নয়, লুকিয়ে থাকে ক্ষমতা ও মানসিকতার জটিল অংক। নারীপাচার, শোষণ ও সুরক্ষার মতো স্পর্শকাতর বিষয়গুলোকে কেবল আইনি ছাড়পত্র দিয়ে সমাধান করা সম্ভব নয়।

সমালোচকদের কটাক্ষ অবশ্য বরাবরের মতোই গায়ে মাখছেন না ‘নেশা’ খ্যাত এই অভিনেত্রী। স্পষ্ট গলায় পুনম জানান, যাঁরা প্রকাশ্যে তাঁর কাজ নিয়ে ট্রোল বা ঠাট্টা-তামাশা করেন, তাঁদের অনেকেই নাকি মধ্যরাতে গোপনে তাঁর সেই ভিডিয়োতেই বুঁদ হয়ে থাকেন!

২০১৩ সালে বড়পর্দায় পা রাখা কিংবা ২০২২-এ ‘লক আপ’ রিয়্যালিটি শো—বিতর্কের দৌলতে সবসময়ই শিরোনামে থেকেছেন পুনম পাণ্ডে। তবে এবার শুধু খোলামেলা পোশাক বা ভিডিও নয়, যৌনতা, অপরাধ ও আইনি কাঠামোর মতো গভীর সামাজিক বিষযে মন্তব্য করে সমাজমাধ্যমে নতুন ঝড়ের জন্ম দিলেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us