বিতর্কের মাঝেই বাবা হলেন ‘প্রেতকথা’র গৌরব, স্ত্রী প্রিয়াঙ্কার কোলে ছেলে এল নাকি মেয়ে?

কদিন আগেই উদ্ভূত পরিস্থিতি ও লাগাতার ট্রোলিংয়ের মুখে দাঁড়িয়ে ফেসবুক লাইভে এসেছিলেন গৌরব ও প্রিয়াঙ্কা। ট্রোলার ও নেটিজেনদের কাছে হাতজোড় করে মানবিক হওয়ার অনুরোধ জানিয়ে গৌরব বলেছিলেন, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থার শেষ পর্যায়ে রয়েছেন। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ার কুরুচিকর আলোচনা ও ট্রোলিং প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে তুলছে।

বিতর্কের মাঝেই বাবা হলেন প্রেতকথার গৌরব, স্ত্রী প্রিয়াঙ্কার কোলে ছেলে এল নাকি মেয়ে?

|

Jul 03, 2026 | 4:34 PM

সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘প্রেতকথা’-খ্যাত গৌরব তপাদার। এতদিন যাঁর পরিচিতি ছিল একবারে পরিচ্ছন্ন ইমেজের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে, তাঁরই চরিত্র নিয়ে এখন নেটপাড়ায় চলছে তুমুল কাটাছেঁড়া। গৌরবের প্রাক্তন প্রেমিকার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঝড়ের সূত্রপাত। তবে এই চরম মানসিক টানাপোড়েন আর ট্রোলিংয়ের মাঝেই গৌরব ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবনে এল এক টুকরো খুশির হাওয়া। প্রথমবার বাবা-মা হলেন এই দম্পতি; তাঁদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

‘ANSH DANCE GURU’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে প্রথম এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। গৌরব ও প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘কন্যাসন্তান হয়েছে! গৌরব ও প্রিয়াঙ্কাকে অনেক শুভেচ্ছা।’ জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

কদিন আগেই উদ্ভূত পরিস্থিতি ও লাগাতার ট্রোলিংয়ের মুখে দাঁড়িয়ে ফেসবুক লাইভে এসেছিলেন গৌরব ও প্রিয়াঙ্কা। ট্রোলার ও নেটিজেনদের কাছে হাতজোড় করে মানবিক হওয়ার অনুরোধ জানিয়ে গৌরব বলেছিলেন, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থার শেষ পর্যায়ে রয়েছেন। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ার কুরুচিকর আলোচনা ও ট্রোলিং প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে তুলছে। তাই অন্তত পরিস্থিতির কথা বিবেচনা করে যেন সবাই একটু সংযত হন।

পুরো বিতর্কের সূত্রপাত হয়েছিল প্রিয়াঙ্কারই একটি ফেসবুক পোস্ট থেকে, যেখানে তিনি পরোক্ষভাবে গৌরবের প্রাক্তন প্রেমিকাকে খোঁচা দিয়েছিলেন। এর পালটা জবাব দিতে গিয়ে গৌরবের প্রাক্তন অন্তরা দে সমাজমাধ্যমে গৌরব ও তাঁর কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দেন। বিতর্ক আরও বাড়ে কারণ এই চ্যাটগুলো ছিল প্রিয়াঙ্কা ও গৌরবের আইনি বিয়ের (রেজিস্ট্রি) পরের ঘটনা। সেখানে গৌরবকে লিখতে দেখা যায়, ‘প্রিয়াঙ্কাকে বলেছি তুই-ই আমার প্রথম বউ।’

এই চ্যাট সামনে আসতেই পোস্ট আর পালটা পোস্টের বন্যায় উত্তাল হয়ে ওঠে ফেসবুক। পরিস্থিতি সামলাতে গৌরব একটি পোস্টে স্বীকার করেন যে, সেদিন মদ্যপ অবস্থায় ভুলবশত তিনি ওই চ্যাট করেছিলেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, স্ত্রী প্রিয়াঙ্কা শুরুতে অত্যন্ত রেগে গেলেও পরে তাঁকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু নেটজনতা এই সাফাইতে শান্ত হয়নি, উলটে বহু ছোট-বড় ইনফ্লুয়েন্সার এই ‘ত্রিকোণ প্রেম ও বিবাদ’ নিয়ে নিজস্ব ভিডিও বানিয়ে ভিউ কুড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়েন। ফলে জল আরও ঘোলা হয়।

উল্লেখ্য, একসময় অন্তরা দে-র সঙ্গে গৌরবের জুটি ও তাঁদের প্রেমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিল। সেই সম্পর্ক ভাঙার পর গৌরবের জীবনে আসেন নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা। ২০২৫ সালের জানুয়ারি মাসে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের এক বছরের মাথায় তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটল। এখন দেখার, এই একরত্তির জন্মের খবর সামনে আসার পর নেটপাড়ার কুৎসিত ট্রোলিংয়ে রাশ টানে কি না নেটিজেনরা।

Follow Us