Priyanka Chopra: রাজা মৌলির ছবিতে ‘মন্দাকিনী’ প্রিয়াঙ্কা, ‘বারাণসী’তে কত টাকা নিয়েছেন দেশিগার্ল?

Priyanka Chopra Mandakini first look: এলোমেলো কোঁকড়ানো চুল আর কালো নেটের পোশাকে প্রিয়াঙ্কার এই লুকটি যে সিনেমার কোনও একটি গ্র্যান্ড সিকোয়েন্সের অংশ, তা ছবি দেখেই স্পষ্ট। নির্মাতাদের তরফ থেকে ‘মন্দাকিনী’ চরিত্রটিকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে— “সে এক উগ্র, বিশ্বভ্রমণকারী নারী চরিত্র, যে একই সঙ্গে মারাত্মক শক্তিশালী, আবেগপ্রবণ এবং যাকে ভোলা অসম্ভব।”

Priyanka Chopra: রাজা মৌলির ছবিতে মন্দাকিনী প্রিয়াঙ্কা, বারাণসীতে কত টাকা নিয়েছেন দেশিগার্ল?

|

Jul 18, 2026 | 1:45 PM

শনিবার জন্মদিনে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের শুভেচ্ছায় ভাসছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে এই বিশেষ দিনেই অনুরাগীদের জন্য ডবল ধামাকা নিয়ে হাজির হলেন পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষে বহুল প্রতীক্ষিত ‘বারাণসী’ (Varanasi)ছবিতে প্রিয়াঙ্কার প্রথম লুক সামনে আনলেন দক্ষিণী এই পরিচালক। আর সেই প্রথম ঝলকেই রীতিমতো আগুন ঝরিয়েছেন টলিউড থেকে হলিউড কাঁপানো এই ‘দেশি গার্ল’। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘মন্দাকিনী’।

৪৪ বছর বয়সী এই গ্লোবাল আইকনের জন্মদিনে রাজামৌলি যে ফার্স্ট লুক শেয়ার করেছেন, সেখানে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে এক বিধ্বংসী এবং বোল্ড অল-ব্ল্যাক লুকে। এলোমেলো কোঁকড়ানো চুল আর কালো নেটের পোশাকে প্রিয়াঙ্কার এই লুকটি যে সিনেমার কোনও একটি গ্র্যান্ড সিকোয়েন্সের অংশ, তা ছবি দেখেই স্পষ্ট। নির্মাতাদের তরফ থেকে ‘মন্দাকিনী’ চরিত্রটিকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে— “সে এক উগ্র, বিশ্বভ্রমণকারী নারী চরিত্র, যে একই সঙ্গে মারাত্মক শক্তিশালী, আবেগপ্রবণ এবং যাকে ভোলা অসম্ভব।”

প্রিয়াঙ্কার এই নতুন লুক সামনে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। মনে করা হচ্ছে, এটি সেই বহুল চর্চিত ডান্স সিকোয়েন্সেরই অংশ, যা নিয়ে অভিনেত্রী কিছুদিন আগেই মুখ খুলেছিলেন। প্রিয়াঙ্কা নিজেই প্রকাশ করেছিলেন যে, তিনি রাজামৌলির কাছে ছবিতে একটি ডান্স নাম্বারের জন্য অনুরোধ করেছিলেন এবং ছবির সহ-অভিনেতা মহেশ বাবুর (Mahesh Babu) সঙ্গে একটি বিশাল এবং হাই-এনার্জি গানের শুটিংও শেষ করেছেন।

দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার এই রাজকীয় প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই বক্স অফিসে সুনামি আনতে চলেছে। এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে প্রিয়াঙ্কা স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran)-এর সঙ্গে। তবে এই সবকিছুর মাঝে এখন বিনোদন দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ছবিতে অভিনয় করার জন্য প্রিয়াঙ্কার নেওয়া আকাশছোঁয়া পারিশ্রমিক। এই ছবির হাত ধরেই দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটকে অনায়াসে পেছনে ফেলে বর্তমানে বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীর তকমা ছিনিয়ে নিলেন পিগি চপস।

তথ্য অনুযায়ী, ‘বারাণসী’ ছবিতে ‘মন্দাকিনী’ চরিত্রের রূপদানের জন্য প্রিয়াঙ্কা চোপড়া নির্মাতাদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন! ভারতীয় সিনেমার ইতিহাসে কোনও অভিনেত্রীর এক ধাক্কায় এত বিপুল অঙ্কের টাকা নেওয়ার নজির সত্যিই বিরল। বোঝাই যাচ্ছে, পর্দায় রাজামৌলি এবং প্রিয়াঙ্কার এই যুগলবন্দী শুধু দৃশ্যকাব্যই উপহার দেবে না, বরং ব্যবসার দিক থেকেও নতুন কোনও ইতিহাস তৈরি করতে চলেছে।

Follow Us