Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে কী বললেন রাহুলের দাদা?

Rahul Banerjee's brother statement: বুধবার রাহুলের 'ছবিওয়ালা'র স্পেশাল স্ক্রিনিংয়ে চোখে জল নিয়েই হাজির ছিলেন টলিউড সেলেবরা। ছবির পর্দায় যখন রাহুল এসে দাঁড়ালেন কান্নায় ভাসলেন অনেকেই। ছবিওয়ালার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রাহুলের দাদা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ও।

Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে কী বললেন রাহুলের দাদা?

|

May 13, 2026 | 7:58 PM

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্য়ুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর পরিবার, তাঁর বন্ধু বান্ধব এবং তাঁর সহকর্মীরা। আর তাই তো বুধবার রাহুলের ‘ছবিওয়ালা’র স্পেশাল স্ক্রিনিংয়ে চোখে জল নিয়েই হাজির ছিলেন টলিউড সেলেবরা। ছবির পর্দায় যখন রাহুল এসে দাঁড়ালেন কান্নায় ভাসলেন অনেকেই। ছবিওয়ালার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রাহুলের দাদা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ও। ভাইয়ের চলে যাওয়ার শোক এখনও যে কাটিয়ে উঠতে পারেননি অনির্বাণ, তা তাঁর চোখে মুখে স্পষ্ট। এদিনও ছিল তাঁর চোখের কোলে জল।

স্ক্রিনিংয়ে ফাঁক রাহুলের মৃত্য়ুর তদন্ত নিয়ে বলতে গিয়ে Tv9Bangla-কে অনির্বাণ জানান, ”আমি ভীষণভাবে আশাবাদী। আইনের উপর ভরসা আছে। নতুন সরকারের উপর ভরসা আছে। আর্টিস্ট ফোরামের উপর ভরসা আছে। আমার ধারণা, সত্য উদঘাটন হবে, জানতে পারব আসলে কী ঘটেছিল।”

এদিন ছবিওয়ালার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও। রাহুলের মৃত্য়ু তদন্ত নিয়ে রুদ্রনীল বলেন, ”রাহুল তাঁর পরিবারকে নিজগুণে অনেকটা বড় করে নিয়েছিল, ওর মেলামেশার ক্ষমতা দিয়ে। শুধু রাহুলের পরিবার নয়, আমরা সবাই জানতে চাই, এই মৃত্য়ুর নেপথ্যে কাদের গাফিলতি, কাদের উদাসীনতা। এই দুর্ঘটনা যে সময়ে ঘটেছে নির্বাচনের ঠিক আগে, সেই কারণে হয়তো তদন্তের প্রক্রিয়া একটু স্লথ, সেটা আরও পোক্ত হলে ভালো হত। এখন তো দেখতে পাওযা যাচ্ছে, সেই প্রক্রিয়া থমকে রয়েছে। নতুন সরকার, এই ধোঁয়াশা কাটিয়ে কাদের দুর্বলতা ও কাদের জন্য এই ঘটনা ঘটল, তা পুঙ্খানুপুঙ্খভাবে বের করার চেষ্টা করবে, বাকি আইন ঠিক করবে, দোষীদের সঙ্গে কী হওয়া উচিত।”

Follow Us