Rahul Roy: রাহুল রায়ের ব্রেনস্ট্রোক! কী ঘটেছে ‘আশিকি’ হিরোর সঙ্গে?

Rahul Roy health update: ব্রেন স্ট্রোকের থাবায় থমকে গিয়েছিল তাঁর রঙিন জীবন। পুনরায় হাঁটাচলা করা কিংবা কথা বলার ক্ষমতা ফিরে পাবেন কি না— তা নিয়ে তৈরি হয়েছিল মারাত্মক সংশয়। তবে সব বাধা অতিক্রম করে জীবনের মূলস্রোতে এবং অভিনয়ের জগতে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা।

Rahul Roy: রাহুল রায়ের ব্রেনস্ট্রোক! কী ঘটেছে আশিকি হিরোর সঙ্গে?

|

Aug 31, 2026 | 3:43 PM

নব্বইয়ের দশকে ‘আশিকি’ ছবির সেই চকোলেট বয় হিরোকে নিশ্চয়ই মনে আছে? রাতারাতি কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে নেওয়া রাহুল রায় ২০২০ সালে মুখোমুখি হয়েছিলেন এক ভয়াবহ জীবন সংকটের। ব্রেন স্ট্রোকের থাবায় থমকে গিয়েছিল তাঁর রঙিন জীবন। পুনরায় হাঁটাচলা করা কিংবা কথা বলার ক্ষমতা ফিরে পাবেন কি না— তা নিয়ে তৈরি হয়েছিল মারাত্মক সংশয়। তবে সব বাধা অতিক্রম করে জীবনের মূলস্রোতে এবং অভিনয়ের জগতে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা।

সম্প্রতি সেই স্মৃতি মনে করে নিজের বর্তমান শারীরিক পরিস্থিতি ও জীবনযাত্রার পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন রাহুল। ২০২০ সালের নভেম্বর মাসে কার্গিলে ‘LAC – Live The Battle’ ছবির শুটিং করছিলেন রাহুল রায়। মাইনাস ডিগ্রির প্রচণ্ড ঠান্ডায় কাজ করার সময় আচমকাই তিনি সেরিব্রোভাসকুলার স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তড়িঘড়ি শ্রীনগরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন তাঁকে আইসিইউ-তে (ICU) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছিল।

স্ট্রোকের পর সবচেয়ে বড় আঘাত এসেছিল তাঁর বাকশক্তিতে। রাহুলের কথায়, “সবচেয়ে বেশি দুশ্চিন্তা হতো আবার স্বাভাবিকভাবে কথা বলতে পারব কি না তা নিয়ে। চিকিৎসকরাও তখন নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না।” শরীরকে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনাটা ছিল এক কঠিন চ্যালেঞ্জ।

আগের আমিষ খাবার এবং অনিয়মিত খাদ্যাভ্যাস সম্পূর্ণ ত্যাগ করে তিনি এখন পুরোদস্তুর ‘ভেগান’ (Vegan)। এমনকী, তাঁর খাদ্যতালিকা থেকে বাদ গেছে পেঁয়াজ ও রসুনও। স্ট্রোকের পর থেকে ধূমপানের অভ্যাস পুরোপুরি ছেড়ে দিয়েছেন তিনি। সুস্থ থাকতে কঠোর নিয়ম মেনে চলেন রাহুল। প্রতিদিন সকালের জলখাবারের পর নিয়ম করে আটটি বিভিন্ন ওষুধ খেতে হয় তাঁকে। কঠোর ডিসিপ্লিন ও অদম্য ইচ্ছাশক্তির জোর যে যেকোনও মারণ ব্যাধিকে হারাতে পারে, রাহুল রায়ের এই ঘুরে দাঁড়ানোর গল্প আজ যেন তারই জ্বলন্ত উদাহরণ।

Loading...
Unable to load recommendations.
Follow Us