Rajesh Sharma Update: বিষাক্ত পোকার কামড় নয়, ঠিক কী হয়েছিল রাজেশ শর্মার? ২৪ ঘণ্টা যিনি সঙ্গে থাকেন, তিনিই জানালেন সত্যিটা

Rajesh Sharma health update real reason: এই খবর এতটাই রটে যে, সত্য়িটা জানতে সরাসরি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির দ্বারস্থ হল সর্বভারতীয় চলচ্চিত্র সংগঠন ‘অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। সেটে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে তাঁরা। তবে এবার সব জল্পনার অবসান ঘটালেন অভিনেতার সঙ্গে ২৪ টি ঘণ্টা যিনি থাকেন, তিনিই।

Rajesh Sharma Update: বিষাক্ত পোকার কামড় নয়, ঠিক কী হয়েছিল রাজেশ শর্মার? ২৪ ঘণ্টা যিনি সঙ্গে থাকেন, তিনিই জানালেন সত্যিটা

| Edited By: আকাশ মিশ্র

Jul 10, 2026 | 2:03 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট

কেমন আছেন রাজেশ শর্মা? ঠিক কী হয়েছে অভিনেতার, তা নিয়ে নানা মহলে চূড়ান্ত টানাপোড়েন। রটেছে, হায়দরাবাদে দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে জঙ্গলে শুটিং করতে গিয়ে, বিষাক্ত পোকার কামড়েই নাকি অসুস্থ হন। পায়ে সংক্রমণ হয়ে কলকাতার হাসপাতালে তিনি ভর্তি। এমনকী, এই খবর এতটাই রটে যে, সত্য়িটা জানতে সরাসরি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির দ্বারস্থ হল সর্বভারতীয় চলচ্চিত্র সংগঠন ‘অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। সেটে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে তাঁরা। তবে এবার সব জল্পনার অবসান ঘটালেন অভিনেতার সঙ্গে ২৪ টি ঘণ্টা যিনি থাকেন, তিনিই। হ্যাঁ, অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা। Tv9Bangla-কে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন রাজেশের শারীরিক অবস্থার কথা।

হাসপাতালে রাজেশকে দেখতে স্মিতা পাণ্ডে ও ইন্দ্রনীল খাঁ।

এখন কেমন আছেন রাজেশ?

অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস বলেন, রাজেশদা এখন ভালো আছেন। তাঁর সুগার অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। ওই জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হায়দরাবাদ থেকে শুটিং করে কলকাতার ফেরার পর হঠাৎ করেই সুগার বেড়ে যায়। আর তার ফলে পায়ের চামড়ার ওপরে ক্ষত তৈরি হয়, যা থেকে ইনফেকশন। এখনও রাজেশদা একেবারেই ঠিক আছে। শনিবার তাঁকে ছেড়েও দেওয়া হবে হাসপাতাল থেকে।

প্রভাসের সঙ্গে শুটিংয়ে বিষাক্ত পোকা কামড়ানো নিয়ে বলতে গিয়ে, রাজেশের আপ্তসহায়ক জানান, ”সব মিথ্যা। আমি রাজেশদার সঙ্গে ২৪ ঘণ্টা থাকি। যদি তেমন কিছু হত, তাহলে তো জানতেই পারতাম। ওসব কিছুই হয়নি। সুগার বেড়ে গিয়ে পায়ে একটা ক্ষত তৈরি হয়েছিল। সেটা নখ দিয়ে চুলকে ছিলেন রাজেশদা। সেটা থেকেই ইনফেকশন।” অন্যদিকে, শুক্রবার রাজেশ শর্মাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন পুর প্রশাসক স্মিতা পান্ডে ও রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ইন্দ্রনীল খাঁ জানান,  রাজেশের কথা অনুযায়ী তাঁকে কোনও পোকা কামড়ায়নি। বাকিটা চিকিৎসকরা আরও ভালো বলতে পারবেন।

Follow Us