Rudranil Ghosh: অনেক পরিচালককে না করেও, কেন সৃজিতকে ‘হ্যাঁ’ করলেন রুদ্রনীল?

Rudranil Srijit Movies: বিধায়ক হওয়ার পর রোজই নাকি তাঁর কাছে নতুন নতুন চিত্রনাট্যের খাতা চলে আসছে। কিন্তু ব্যস্ত বিধায়কের এখন ছবি শুটিং করার সময়ই নেই! অগত্য়া প্রযোজক, পরিচালকদের সোজা না করছেন অভিনেতা রুদ্রনীল। ঠিক এমন পরিস্থিতিতেই রুদ্রনীলকে রাজি করিয়ে ফেললেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। তাঁর আগামী ছবি 'গুপী গাইন বাঘা বাইন' তৈরির গল্পে অভিনয় করতে সৃজিতকে সবুজ সংকেত দিয়ে ফেলেছেন রুদ্র। তা হঠাৎ সবাইকে না করে, কেন সৃজিতের ছবিতে 'হ্যাঁ' করলেন টলিউডের রুডি?

Rudranil Ghosh: অনেক পরিচালককে না করেও, কেন সৃজিতকে হ্যাঁ করলেন রুদ্রনীল?

|

Aug 08, 2026 | 1:10 PM

পালাবদল হতেই যেন ভাগ্যবদল! একসময় যে রুদ্রনীলের গায়ে ‘নিষিদ্ধ’ অভিনেতার ট্য়াগ জুটেছিল। সরকারের পালাবদল ও বিজেপি বিধায়ক হতেই সেই পরিস্থিতির পরিবর্তন। বিধায়ক হওয়ার পর রোজই নাকি তাঁর কাছে নতুন নতুন চিত্রনাট্যের খাতা চলে আসছে। কিন্তু ব্যস্ত বিধায়কের এখন ছবি শুটিং করার সময়ই নেই! অগত্য়া প্রযোজক, পরিচালকদের সোজা না করছেন অভিনেতা রুদ্রনীল। ঠিক এমন পরিস্থিতিতেই রুদ্রনীলকে রাজি করিয়ে ফেললেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। তাঁর আগামী ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির গল্পে অভিনয় করতে সৃজিতকে সবুজ সংকেত দিয়ে ফেলেছেন রুদ্র। তা হঠাৎ সবাইকে না করে, কেন সৃজিতের ছবিতে ‘হ্যাঁ’ করলেন টলিউডের রুডি?

টিভি নাইন বাংলার তরফ থেকে রুদ্রনীলকে সোজা প্রশ্ন, গত পাঁচ বছরে মাত্র ৭০ দিন শুটিং। কিন্তু রুদ্রনীলের মুক্তি পাওয়া কাজ হাওয়া বদল, অ‍্যাকাডেমি অফ ফাইন আর্টস, ধূমকেতু নজর কেড়েছে। বিধায়ক হওয়ার পর প্রথম কোনও ছবির ঘোষণা। অভিনেতা রুদ্রনীল তার মানে হারিয়ে যাবেন না। কতটা এক্সাইটেড?

রুদ্রনীল জানালেন, ”এমন বিষয় নিয়ে তৈরি সিনেমার অংশ হতে পারা অবশ্যই আনন্দের। বহু মানুষের প্রশ্ন ছিল আবার কবে আপনাকে শিল্পী হিসাবে পর্দায় পাবে? উত্তরে শুধু স্মিত হাসতাম। কারণ, মানুষ শিল্পী হিসাবে আমার পরিচয় গড়ে দিলেও, আজ আমি জনপ্রতিনিধি, হাওড়া শিবপুরের বিধায়ক। বহু না হওয়া নাগরিক পরিষেবা দিতে আমি দায়বদ্ধ। তাই, মানুষের ইচ্ছায় ২০২৬-এ পালাবদলের পর বহু ” স্বাধীন” প্রযোজক,পরিচালক ভাল গল্প ও দুর্দান্ত চরিত্র নিয়ে আমার সঙ্গে কথা বললেও তাঁদের কাজে “হ্যাঁ” বলতে পারিনি।”

জনগণের প্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব মনে করিয়ে দিয়ে রুদ্রনীল আরও বলেন, ”সবার আগে আমার বিধানসভার কেন্দ্রের কাজ। তবে, সৃজিতের সিনেমা ২০২৭ জানুয়ারিতে শুটিং। তার আগে বিধায়ক হিসাবে মানুষের কাজ করার দায়িত্বগুলো একটু গুছিয়ে নিতে পারব আশা করি। তারপর নয় সামান্য ক’টা দিন অভিনয় করার সুযোগ পাব।”

সৃজিতের এই ছবিতে রুদ্রনীল ছাড়াও অভিনয় করেছেন, জীতু কমল, ঋত্বিক ভৌমিক, শতাক্ষী নন্দী, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দত্ত। ‘হইচই স্টুডিওস’ এবং ‘ফ্রেন্ডস কমিউনিকেশনস’ প্রযোজিত, ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মূল প্রযোজনা সংস্থা ‘পিয়ালি ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর সহযোগিতায় যে ছবি তৈরি হবে, সেই ‘মহারাজা তোমারে সেলাম’ শুধুমাত্র চলচ্চিত্র ইতিহাসের পুনর্কথন নয়। এটি অনুসন্ধান করে ‘গুপী গাইন বাঘা বাইন’-এর তৈরির অন্তরালের সেই অসাধারণ গল্প—এক দূরদর্শী স্রষ্টার জীবন, তাঁর লড়াই, প্রতিবন্ধকতা অতিক্রমের সাহস।

Loading...
Unable to load recommendations.
Follow Us