Rudranil Ghosh: রুদ্রনীলের কাঁধে গুরুদায়িত্ব দিল রাজ্য সরকার, এবার কোন ভূমিকায় শিবপুরের বিধায়ক?

পাশাপাশি, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাঁধ মিলিয়ে টলিপাড়ার নানা সামাজিক ও পেশাগত সমস্যা এক ছাতার তলায় সমাধানের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। এবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে সংস্কৃতি জগতের উন্নয়ন ও সমন্বয়ে আরও বড় ভূমিকা পালন করার দায়িত্ব পেলেন রুদ্রনীল।

Rudranil Ghosh: রুদ্রনীলের কাঁধে গুরুদায়িত্ব দিল রাজ্য সরকার, এবার কোন ভূমিকায় শিবপুরের বিধায়ক?

| Edited By: আকাশ মিশ্র

Aug 11, 2026 | 1:20 PM

রাজনীতি এবং অভিনয়— দুই ভিন্ন ক্ষেত্রকে একসূত্রে বেঁধে পথ চলছেন রুদ্রনীল ঘোষ। এবার তাঁর কাঁধে এল এক গুরুত্বপূর্ণ সংসদীয় দায়িত্ব। রাজ্য সরকারের ‘ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সার্ভিস’ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন এই অভিনেতা তথা বিজেপি নেতা। টলিউডের সার্বিক কর্মকাণ্ড ও শিল্পীদের স্বার্থরক্ষায় তাঁকে আগেই বিশেষ দায়িত্ব দিয়েছিল দলীয় নেতৃত্ব; এবার এই প্রশাসনিক পদ তাঁর ঝুলিতে যুক্ত হওয়ায় নতুন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।

রাজনৈতিক ময়দানে পা রাখার পর থেকেই সংগঠন জোরদার করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকায় দেখা গেছে রুদ্রনীলকে। শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়ার সময় থেকেই এলাকার নানাবিধ নাগরিক সমস্যার সমাধানে তিনি সোচ্চার হয়েছেন। পাশাপাশি, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাঁধ মিলিয়ে টলিপাড়ার নানা সামাজিক ও পেশাগত সমস্যা এক ছাতার তলায় সমাধানের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। এবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে সংস্কৃতি জগতের উন্নয়ন ও সমন্বয়ে আরও বড় ভূমিকা পালন করার দায়িত্ব পেলেন রুদ্রনীল।

অন্যদিকে, রাজনীতির পাশাপাশি চেনা ময়দান অর্থাৎ রূপোলি পর্দাতেও জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত রুদ্রনীল। রাজনীতিতে যোগ দেওয়ার পর বড় পর্দায় তাঁর উপস্থিতি কিছুটা কমে গেলেও, এবার একাধিক আকর্ষণীয় প্রজেক্ট নিয়ে তিনি ফিরছেন শুটিং ফ্লোরে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘মহারাজা তোমারে সেলাম’ ছবিতে। উল্লেখ্য, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেনের সঙ্গে ‘আবার হাওয়া বদল’ ছবিতে দর্শক শেষবার বড় পর্দায় দেখেছিল তাঁকে।

জনসেবা, প্রশাসনিক দায়িত্ব এবং সেলুলয়েডের ফোকাস লাইট— সব সামলে কীভাবে রুদ্রনীল নিজের এই নতুন ইনিংস সামলান, সেদিকেই এখন নজর টলিপাড়া থেকে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us