কাজে দেরি হতেই পোস্টঅফিসে রূপঙ্করের রুদ্রমূর্তি! কর্মচারীকে বললেন, ‘ফা* ইউ’

Rupankar Bagchi: বেলগাছিয়া পোস্ট অফিসের সরকারী কর্মচারী দেবারতী দেবী তাঁর বিরুদ্ধে এক লম্বা চওড়া পোস্টও করেছেন সামাজিক মাধ্যমে। একই সঙ্গে শেয়ার করেছেন এক ভিডিয়ো।

কাজে দেরি হতেই পোস্টঅফিসে রূপঙ্করের রুদ্রমূর্তি! কর্মচারীকে বললেন, ফা* ইউ
কাজে দেরি হতেই পোস্টঅফিসে রূপঙ্করের রুদ্রমূর্তি!

Mar 11, 2024 | 2:53 PM

 

ফের একবার গায়ক রূপঙ্কর বাগচী আলোচনার কেন্দ্রবিন্দুতে। পোস্ট অফিসে গিয়ে কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একই সঙ্গে ‘সেলিব্রিটি’ হওয়ার সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ির বিরুদ্ধে। বেলগাছিয়া পোস্ট অফিসের সরকারী কর্মচারী দেবারতী দেবী তাঁর বিরুদ্ধে এক লম্বা চওড়া পোস্টও করেছেন সামাজিক মাধ্যমে। শেয়ার করেছেন এক ভিডিয়ো যা ইতিমধ্যেই ভাইরাল। ক্ষুব্ধ নেটিজেনের একটা বড় অংশ যা দেখে গায়ককে সরাসরি জিজ্ঞাসা করছেন, ‘এ তুমি কেমন তুমি’! ঠিক কী ঘটেছে?

দেবারতীর বয়ান অনুযায়ী,  “পেশায় গায়ক রূপঙ্কর বাগচী মহাশয় আজ সস্ত্রীক আমাদের পোস্ট অফিসে আসেন আধারের কাজ করাতে। প্রথমে সাড়ে বারোটা নাগাদ জনৈক চৈতালি লাহিড়ী (পরে বোঝা গেল উনি রূপঙ্কর বাবুর স্ত্রী ) এসে আধার নথিভুক্তিকরণের জন্য থাকা কর্মীকে বলেন উনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তর থেকে আসছেন, ওনাকে “তক্ষুনি” করে দিতে হবে। প্রত্যুত্তরে আধার কর্মী বলেন, তিনি করে দেবেন কিন্তু আগে যারা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের করে তারপর..”।

দেবারতী জানান, চৈতালী মানতে চাননি। “পাওয়ারফুল শিল্পীপত্নী” সুলভ আচরণ করেন তিনি। একই সঙ্গে দুপুর দেড়টার সময় ফের পোস্টঅফিসে আসার কথা বলেন। দেবারতী লিখছেন, “দেড়টার বদলে ওনাদের কাজ ১:৩৫ এ শুরু হয়, তাতেই রূপঙ্কর বাবুর শৈল্পিক সত্ত্বায় আঘাত লাগে। ওনার স্ত্রী চৈতালি দেবীর বক্তব্য অনুযায়ী “মুড়ি মুড়কি এক করলে চলবে না, বুঝতে হবে কাকে আগে করতে হবে”… অর্থাৎ ওনারা দামী মুড়কি আর সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলি সস্তার মুড়ি। ইতিমধ্যে আমরা অর্থাৎ উক্ত ডাকঘরে থাকা কর্মীরা ছুটে যাই, ওনাকে বোঝানোর চেষ্টা করি.. বলি যে আপনারা দরকার পড়লে আলাদা ভাবে বলতেন, আমরা এনাদের করে শেষ বেলার দিকে আপনাদের সময় করে দিতাম, ইত্যাদি..কিন্তু অহঙ্কারবশত বাগচিবাবু ভুলে যান যে উনি একজন কর্তব্যরত সরকারী কর্মচারীর সাথে কী ব্যবহার করছেন, তাই ঔদ্ধত্যপূর্ণ ভাবে বলেন “ফা* ইউ”।” দেবারতীর বয়ান অনুযাী কর্তব্যরত কর্মচারীকে এভাবে অপমান করার প্রতিবাদে সামিল হন তাঁরা। তাঁর কথায়, “আমার একটাই কথা এই গায়ক মহাশয় এতোটা স্পর্ধা পান কোথা থেকে? আমাদের অনেক ব্যস্ত কাস্টমারেরা থাকেন যারা অনলাইন slot booking করে আধারের কাজ করিয়ে থাকেন.. কিন্তু সেই বলে আমি মহিলা দপ্তরের কর্মী, আমি দেরী করে আসবো আর যাদের আগে হওয়ার কথা তারা মুড়ি বলে আমি মুড়কি,, ইয়ে মানে গায়ক / গায়কপত্নী হয়ে সুবিধা নিয়ে চলে যাবো, এটা ভাবেন কোন আক্কেলে?”

রূপঙ্করের ওই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কেকে কাণ্ডের পর থেকে নানা ভাবে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। এবার আবারও তিনি আলোচনার কেন্দ্রে। নেটিজেনদের আতসকাচে আবারও ভিলেন গায়ক।

Loading...
Unable to load recommendations.
Follow Us