Salman Khan: ডির্ভোসের পর ঠিক কী করেছেন সোহেল খান? ভাইকে নিয়ে মুখ খুললেন সলমন

Sohail Khan: তাঁদের ২৪ বছরের বৈবাহিক জীবন ভেঙে যাওয়ার পেছনে যা কিছু ভুল হয়েছে, তার সব দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন। ভাইয়ের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন সলমন। তিনি স্পষ্ট জানান, সম্পর্কের টানাপোড়েন মেটাতে সোহেল নিজের সেরাটা দেওয়া সত্ত্বেও বিচ্ছেদের সমস্ত দায় একাই নিজের ওপর তুলে নিয়েছেন।

Salman Khan: ডির্ভোসের পর ঠিক কী করেছেন সোহেল খান? ভাইকে নিয়ে মুখ খুললেন সলমন

|

Aug 04, 2026 | 3:15 PM

রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’-এর বিশেষ পর্বে হাজির হয়ে ছোট ভাই সোহেল খানের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার সলমন খান। রণবীর কাপুরের ভগ্নিপতি তথা অভিনেতা কুনাল খেমু পরিচালিত এই শো-তে এসে ভাই সোহেল এবং অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে এক মনখোলা আড্ডায় মেতে ওঠেন তিনি। সম্প্রতি শো-তে সীমা সাজদে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার পর সোহেল মন্তব্য করেছিলেন যে, তাঁদের ২৪ বছরের বৈবাহিক জীবন ভেঙে যাওয়ার পেছনে যা কিছু ভুল হয়েছে, তার সব দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন। ভাইয়ের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন সলমন। তিনি স্পষ্ট জানান, সম্পর্কের টানাপোড়েন মেটাতে সোহেল নিজের সেরাটা দেওয়া সত্ত্বেও বিচ্ছেদের সমস্ত দায় একাই নিজের ওপর তুলে নিয়েছেন।

অনুষ্ঠানের সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে সোহেল ও তাঁর প্রাক্তন স্ত্রী সীমার সম্পর্ক নিয়ে সলমনকে মন্তব্য করতে দেখা গিয়েছে। মজার ছলে “তুমি কি এখনও সীমার কথা শুনে চলো?” প্রশ্নটি করার পরেই বেশ গম্ভীর হয়ে ওঠেন সলমন।

ছোট ভাইয়ের প্রতি সমর্থন জানিয়ে সলমন বলেন, “আমার মহৎ ভাইটি সব দোষ নিজের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু একজন দাদা হিসেবে আমি জানি, ও এই সম্পর্কটা টিকিয়ে রাখতে কতটা চেষ্টা করেছিল। ও কেবল ভেতরে ভেতরে সবকিছু সহ্য করে গিয়েছে।”

সোহেল খান ও সীমা সাজদে দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনের পর একে অপরের থেকে আলাদা হয়ে যান। তাঁদের দুই সন্তান রয়েছে— নির্বাণ ও ইয়োহান, যাদের যৌথভাবেই দেখাশোনা করছেন এই প্রাক্তন দম্পতি। ২০২২ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। এর পর থেকে দুজনেই প্রকাশ্যে জানিয়েছেন যে, দাম্পত্য শেষ হলেও সন্তানের ভবিষ্যৎ এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাটাই তাঁদের কাছে প্রধান অগ্রাধিকার।

সীমা আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্তটি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নেওয়া হয়েছিল এবং প্রতিদিনের অশান্তি এড়িয়ে তারা শান্তির পথই বেছে নিয়েছেন। অন্যদিকে সোহেলও জানিয়েছিলেন, তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই। একসঙ্গে কাটানো এতগুলো বছরের খাতিরে সীমা চিরকাল তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন।

বিবাহবিচ্ছেদ নিয়ে ঠিক কী বলেছিলেন সোহেল?
‘অ্যালায়েন্স’ শো-তে সীমা সাজদে ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করার পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সোহেল। জাতীয় টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, “আমি দীর্ঘ ২৫ বছর এই সুন্দর মানুষটির সাথে কাটিয়েছি। আজ প্রকাশ্যে স্বীকার করতে চাই, আমাদের মধ্যে যদি কোনও ভুলত্রুটি হয়ে থাকে, তবে তার সমস্ত দায় ও দায়িত্ব আমি নিজের কাঁধে নিচ্ছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us