বনশালির শুটিং ফ্লোরে মৃত্যু কর্মীর, কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে পরিচালককে?

তবে ফেডারেশনের পক্ষ থেকে এই টাকার অঙ্ক বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি চন্দ্রধারী সিং যাদবের দুই সন্তানের পড়াশোনার সমস্ত খরচ যাতে পরিচালক বহন করেন, সেই অনুরোধও জানিয়েছে ফেডারেশন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেননি সঞ্জয়লীলা বনশালি।

বনশালির শুটিং ফ্লোরে মৃত্যু কর্মীর, কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে পরিচালককে?

|

Jun 22, 2026 | 1:09 PM

সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং ফ্লোরে এক ছুতোর মিস্ত্রির (কার্পেন্টার) আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে উপযুক্ত ক্ষতিপূরণ এবং সন্তানদের পড়াশোনার খরচ বহন করার দাবি জানিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)।

গত ১৭ জুন কাকভোরে ছবির শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চন্দ্রধারী সিং যাদব নামের ওই কর্মীর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে এফডব্লিউআইসিই (FWICE)-এর সভাপতি বি. এন. তিওয়ারি জানান, পরিচালক সঞ্জয় লীলা বনশালি ইতিমধ্যেই নিহতের পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। তবে ফেডারেশনের পক্ষ থেকে এই টাকার অঙ্ক বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি চন্দ্রধারী সিং যাদবের দুই সন্তানের পড়াশোনার সমস্ত খরচ যাতে পরিচালক বহন করেন, সেই অনুরোধও জানিয়েছে ফেডারেশন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেননি সঞ্জয়লীলা বনশালি।

প্রসঙ্গত, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির হাত ধরেই এই প্রথম রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে একসঙ্গে পর্দায় আনতে চলেছেন বনশালি। জানা গিয়েছে, দুই সেনা অফিসার (রণবীর ও ভিকি) এবং আলিয়া ভাটের চরিত্রটিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি জটিল ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি, যেখানে কর্তব্য ও ভালোবাসার টানাপোড়েনে জড়িয়ে পড়তে দেখা যাবে আলিয়াকে। ডেবিউ ছবি ‘সাওয়ারিয়া’-র পর এটি পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে রণবীর কাপুরের দ্বিতীয় কাজ।

Loading...
Unable to load recommendations.
Follow Us