Shahrukh Khan: ৫ কোটির গাড়ি কিনলেন শাহরুখ খান, কতটা বিলাসবহুল এই ‘Cadillac Escalade’?

Shah Rukh Khan's New Cadillac Escalade: আয়তনের দিক থেকে এই গাড়িটি এক একটি চলন্ত প্রাসাদ। এর নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্টের দৈর্ঘ্য ৫৩৮২ মিলিমিটারেরও বেশি, আর উচ্চতা প্রায় ১৯৪৮ মিলিমিটার। শাহরুখ খানের এই দানবাকৃতির গাড়িটিকে ছোটানোর জন্য এতে রয়েছে একটি শক্তিশালী ৬.২ লিটারের ভি৮ (V8) পেট্রোল ইঞ্জিন, যা ৪২০ হর্সপাওয়ার শক্তি এবং ৬২৪ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।

Shahrukh Khan: ৫ কোটির গাড়ি কিনলেন শাহরুখ খান, কতটা বিলাসবহুল এই Cadillac Escalade?

|

May 15, 2026 | 5:48 PM

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িগুলোর অন্যতম সেরা কিছু মডেল রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের গ্যারেজে। রোলস-রয়েস কালিনান (Rolls-Royce Cullinan) থেকে শুরু করে বেন্টলে কন্টিনেন্টাল জিটি (Bentley Continental GT)— কী নেই সেখানে! তবে এই সব রাজকীয় গাড়ির ভিড়ে সম্প্রতি বি-টাউনে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে একটি নতুন নাম— ‘ক্যাডিলাক এসকালেড’ (Cadillac Escalade)। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমেরিকার এই সুবিশাল ফুল-সাইজ এসইউভি-টিই (SUV) কিং খানের গ্যারেজের নতুন সদস্য, ভারতে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

শাহরুখ খানের অনবদ্য স্টারডমের মতোই এই ক্যাডিলাক এসকালেডের রাস্তার উপস্থিতি বা রোড প্রেজেন্স এক কথায় অদম্য। ভারতে আমদানি শুল্কের কারণে গাড়িটির দাম প্রায় ৫ কোটি টাকা ছূঁলেও, আমেরিকার বাজারে এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্টের মূল্য ১.৬৮ লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৬১ কোটি টাকা)। এই বিপুল অঙ্কের বিনিময়ে গাড়িটি যে আভিজাত্য সরবরাহ করে, তা অনায়াসে টক্কর দিতে পারে লেক্সাস এলএক্স৬০০ (Lexus LX600), রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি (Range Rover Autobiography), মার্সিডিজ-বেঞ্জ জিএলএস (Mercedes-Benz GLS) এবং লিঙ্কন নেভিগেটরের (Lincoln Navigator) মতো বিশ্বখ্যাত লাক্সারি মডেলগুলোকে।

আয়তনের দিক থেকে এই গাড়িটি এক একটি চলন্ত প্রাসাদ। এর নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্টের দৈর্ঘ্য ৫৩৮২ মিলিমিটারেরও বেশি, আর উচ্চতা প্রায় ১৯৪৮ মিলিমিটার। শাহরুখ খানের এই দানবাকৃতির গাড়িটিকে ছোটানোর জন্য এতে রয়েছে একটি শক্তিশালী ৬.২ লিটারের ভি৮ (V8) পেট্রোল ইঞ্জিন, যা ৪২০ হর্সপাওয়ার শক্তি এবং ৬২৪ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। ১০-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাহায্যে এই বিপুল শক্তি চাকায় স্থানান্তরিত হয়, যার ফলে মাত্র ৬.৫ সেকেন্ডের মধ্যেই গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টার গতিবেগ তুলে নিতে সক্ষম। এখানেই শেষ নয়, এই মডেলের ‘ভি’ (V) ভ্যারিয়েন্টে রয়েছে একটি সুপারচার্জড ভি৮ ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬৮২ হর্সপাওয়ার শক্তি তৈরি করে।

এই মাপের একটি বিলাসবহুল গাড়িতে আধুনিক প্রযুক্তির যা যা থাকা সম্ভব, তার সবকিছুই ঠাঁই পেয়েছে এখানে। গাড়িটির প্রধান আকর্ষণ হল এর ৩৮ ইঞ্চির একটি ট্রিপল-স্ক্রিন কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে। গানপ্রেমীদের জন্য এতে রয়েছে ৩৬টি স্পিকার সহ বিশ্বখ্যাত একেজি (AKG) অডিও সিস্টেম। এ ছাড়া মসৃণ সফরের জন্য রয়েছে অ্যাডাপ্টিভ ড্যাম্পার সহ এয়ার সাসপেনশন এবং হাইওয়েতে চালকের সুবিধার্থে ‘সুপার ক্রুজ’ হ্যান্ডস-ফ্রি অ্যাসিস্টের বিশেষ বিকল্প। ভেতরে রয়েছে সাত জনের বসার রাজকীয় ব্যবস্থা, তবে কেউ চাইলে ক্যাপ্টেন চেয়ার সহ ছয় আসনের অপশনও বেছে নিতে পারেন।

হলিউড থেকে শুরু করে পপ কালচারে এই গাড়ির জনপ্রিয়তা আকাশছোঁয়া। ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’, ‘দ্য হ্যাংওভার’, ‘দ্য সোপ্রানোস’ কিংবা ‘দ্য ফেট অফ দ্য ফিউরিয়াস’-এর মতো আইকনিক সিনেমা ও ওয়েব সিরিজে বারবার দেখা গিয়েছে এই ক্যাডিলাক এসকালেড। শুধু শাহরুখ খানই নন, বিশ্বজুড়ে অ্যাডাম স্যান্ডলার, ট্র্যাভিস বার্কার, ডেভিড বেকহ্যাম এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তি তারকাদের গ্যারেজেরও শোভা বাড়াচ্ছে আমেরিকার এই বিলাসবহুল এসইউভি।

Follow Us