Sonam Wangchuk on 3 Idiots: অনুমতি না নিয়েই থ্রি ইডিয়টসের শুটিং! কোন ভয়ে আমিরদের বিরুদ্ধে পদক্ষেপ করেননি সোনম ওয়াংচুক?

Sonam Wangchuk on Aamir Khan: সোনম ওয়াংচুকের বয়ান বলছে সম্পূর্ণ উল্টো কথা! এবার সামনে এল আরও এক বিস্ফোরক তথ্য। অনুমতি না নিয়েই নাকি লাদাখে ‘থ্রি ইডিয়টস’-এর শুটিং সেরেছিল আমিরের টিম! কিন্তু কেন সেই সময় নির্মাতাদের বিরুদ্ধে কোনও আইনি বা কঠোর পদক্ষেপ করেননি সোনম? কোন ভয়ে তিনি চুপ ছিলেন?

Sonam Wangchuk on 3 Idiots: অনুমতি না নিয়েই থ্রি ইডিয়টসের শুটিং! কোন ভয়ে আমিরদের বিরুদ্ধে পদক্ষেপ করেননি সোনম ওয়াংচুক?

|

Jul 17, 2026 | 5:24 PM

‘থ্রি ইডিয়টস’ এবং লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের জীবনের যোগসূত্র নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। সম্প্রতি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেতা আমির খান দাবি করেছিলেন যে ছবি তৈরির সময় তাঁরা সোনম ওয়াংচুককে চিনতেনই না। কিন্তু সোনম ওয়াংচুকের বয়ান বলছে সম্পূর্ণ উল্টো কথা! এবার সামনে এল আরও এক বিস্ফোরক তথ্য। অনুমতি না নিয়েই নাকি লাদাখে ‘থ্রি ইডিয়টস’-এর শুটিং সেরেছিল আমিরের টিম! কিন্তু কেন সেই সময় নির্মাতাদের বিরুদ্ধে কোনও আইনি বা কঠোর পদক্ষেপ করেননি সোনম? কোন ভয়ে তিনি চুপ ছিলেন?

সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই আপামর দর্শক র‍্যাঞ্চো বা ফুনসুক ওয়াংডু চরিত্রের সঙ্গে সোনম ওয়াংচুকের মিল খুঁজে পেয়েছিলেন। তবে এই সিনেমা নিয়ে সোনম নিজে কোনওদিনই খুব একটা উচ্ছ্বাস দেখাননি। তাঁর স্পষ্ট দাবি ছিল, এই ছবির গল্প লেখার সময় বা চরিত্র তৈরির ক্ষেত্রে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি, নেওয়া হয়নি কোনও পরামর্শ বা অনুমতিও।

বিতর্কের এখানেই শেষ নয়। সোনম ওয়াংচুক কৌন বনেগা ক্রোড়পতিতে এসে জানিয়েছিলেন, পরবর্তীতে যখন লাদাখে ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের তোড়জোড় চলছিল, তখন আমিরের টিম স্কুলের একটি অংশে শুটিং করার অনুমতি চাইতে আসে। কিন্তু সিনেমার বিশাল সেট এবং ক্রু মেম্বারদের যাতায়াতে ওই অঞ্চলের পরিবেশ ও বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে— এই ভেবে সোনম ওয়াংচুক সাফ জানিয়ে দেন, তাঁর স্কুলে শুটিং করা যাবে না।

অভিযোগ, এই প্রত্যাখ্যানের পর নির্মাতারা দমে যাননি। সোনমের স্কুলের অনুমতি না পেয়ে লাদাখেরই অন্য একটি স্কুলে প্রশাসনের চোখ এড়িয়ে, কোনও আগাম অনুমতি না নিয়েই শুটিংয়ের কাজ সেরে ফেলে ‘থ্রি ইডিয়টস’ টিম।

কেন চুপ ছিলেন সোনম? কোন আশঙ্কায় নেননি পদক্ষেপ?

পরবর্তীতে এই বেআইনি শুটিংয়ের বিষয়টি জানতে পেরে ছবির প্রযোজক ও পরিচালকদের একটি চিঠিও পাঠিয়েছিলেন সোনম ওয়াংচুক। কিন্তু বলিউডের সেই প্রভাবশালী টিমের কাছ থেকে কোনও উত্তর আসেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত বড় একটা ঘটনার পর কেন আইনি পদক্ষেপ বা সংবাদমাধ্যমের সামনে সরব হলেন না এই সমাজকর্মী?

সেই সময়ে চুপ থাকার পেছনে সোনমের এক অদ্ভূত মানসিক দোলাচল ও আশঙ্কার কথা জানা গিয়েছে। সোনম ওয়াংচুক মনে করেছিলেন, তখন গোটা দেশ ‘থ্রি ইডিয়টস’-এর বিপুল সাফল্য উদযাপনে ব্যস্ত। বক্স অফিসে তখন কোটি কোটি টাকার খেলা চলছে। সেই উন্মাদনার মাঝে তিনি যদি শুটিংয়ের অনুমতি না নেওয়া বা তাঁর জীবনকাহিনি চুরির অভিযোগ নিয়ে সরব হন, তবে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যম বিষয়টিকে নেতিবাচকভাবে দেখতে পারে।

সোনমের কথায়, “আমার ভয় হয়েছিল, তখন এই নিয়ে সরব হলে সবাই হয়তো ভাবত আমি সস্তার পাবলিসিটি চাইছি কিংবা সিনেমার লভ্যাংশ থেকে টাকা হাতানোর জন্য এই অভিযোগ তুলছি।”

 

Follow Us