‘স্বামীর থেকেও তোমাকে বেশি ভালোবাসি!’ শাহরুখকে সোজা জানিয়ে দিলেন মহিলা, উত্তরে বাদশা বললেন…

এদিন মেঙ্গালুরুর ওই অনুষ্ঠানে স্বভাবসিদ্ধ ছিমছাম অথচ নজরকাড়া মেজাজে ধরা দেন শাহরুখ। পরনে ছিল সাদা টি-শার্ট, কালো জ্যাকেট ও প্যান্ট। চোখে রোদচশমা, কানে দুল আর হাতে চামড়ার বেল্টের ঘড়িতে বাদশাহি ব্যক্তিত্ব যেন চুইয়ে পড়ছিল। মেঙ্গালুরু বিমানবন্দর থেকে অনুষ্ঠান চত্বর— সর্বত্রই কিং খানকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ।

স্বামীর থেকেও তোমাকে বেশি ভালোবাসি! শাহরুখকে সোজা জানিয়ে দিলেন মহিলা, উত্তরে বাদশা বললেন...

|

Jun 26, 2026 | 1:46 PM

বয়স ষাটের গণ্ডি পেরিয়েছে, কিন্তু তাঁর এক চিলতে হাসিতে আজও কুপোকাত লাখো তরুণীর হৃদয়। রুপোলি পর্দায় তিনি মানেই ম্যাজিক, তিনি মানেই যেন আস্ত একটা প্রজন্মের প্রেমের ভাষা। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের সেই চেনা মুগ্ধতায় যে বিন্দুমাত্র মরচে পড়েনি, তা আরও একবার প্রমাণ করে দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি ২৫ জুন মেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে তাঁকে দেখে এক নারী অনুরাগীর কাণ্ড এবং তার জবাবে বাদশার মিষ্টি রসিকতা এখন নেটপাড়ার হট টপিক।

এদিন মেঙ্গালুরুর ওই অনুষ্ঠানে স্বভাবসিদ্ধ ছিমছাম অথচ নজরকাড়া মেজাজে ধরা দেন শাহরুখ। পরনে ছিল সাদা টি-শার্ট, কালো জ্যাকেট ও প্যান্ট। চোখে রোদচশমা, কানে দুল আর হাতে চামড়ার বেল্টের ঘড়িতে বাদশাহি ব্যক্তিত্ব যেন চুইয়ে পড়ছিল। মেঙ্গালুরু বিমানবন্দর থেকে অনুষ্ঠান চত্বর— সর্বত্রই কিং খানকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। মঞ্চে শাহরুখ পা রাখতেই সেই উন্মাদনার পারদ পৌঁছয় চরমে। দর্শকদের সঙ্গে আড্ডায় মেতে ওঠার পাশাপাশি নিজের জনপ্রিয় গানের চেনা হুকে পা-ও মেলান অভিনেতা। আর এই আবহেই ঘটে সেই মজাদার ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকাসন থেকে এক অনুরাগী শাহরুখকে দেখে অনবরত চিৎকার করছেন। একপর্যায়ে চেয়ারের ওপর দাঁড়িয়েও নিজের আবেগ ধরে রাখতে না পেরে চেঁচিয়ে বলতে থাকেন, “আই লাভ ইউ!” প্রথমটায় হইহুল্লোড়ের মাঝে বাদশা শুনতে না পাওয়ায় ওই মহিলার হাতে মাইক তুলে দেওয়া হয়। আর মাইক পেতেই খোদ স্বামীর সামনেই শাহরুখকে উদ্দেশ্য করে তিনি বলে বসেন, “আমি আপনাকে খুব ভালোবাসি। আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি!”

অনুরাগিণীর এমন অকপট স্বীকারোক্তি শুনে চেনা চনমনে হাসিতে ফেটে পড়েন কিং খান। এরপর নিজের সিগনেচার স্টাইলে রসিকতা করে বলেন, “আরে! এই কথাটা তো গোপনে বলতে হতো!” তবে পরক্ষণেই ভক্তের আবেগকে সম্মান জানিয়ে শাহরুখ যোগ করেন, “এটা তো একটা কথা মাত্র, তবে আমি তোমার অনুভূতিটা বুঝতে পারছি। আমি নিশ্চিত, তোমার স্বামীও তোমাকে ভীষণ ভালোবাসেন। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। তোমার স্বামী এবং গোটা পরিবারকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ।”

এই অনুষ্ঠানেই আড্ডার ছলে এক দর্শক বাদশাকে প্রশ্ন করেন, “আপনি অভিনেতা না হলে আজ কী হতেন?” জবাবে মেঙ্গালুরুর প্রতি ভালোবাসা উগরে দিয়ে অভিনেতা জানান, “আমি মেঙ্গালুরুর মতো একটা সুন্দর শহরে থাকতে পারলে খুব খুশি হতাম। অভিনেতা না হলে হয়তো আমি একজন শিক্ষক হতাম।”

প্রসঙ্গত, বড় পর্দায় শাহরুখকে শেষবার দেখা গিয়েছিল ‘ডাঙ্কি’ ছবিতে। এই মুহূর্তে তিনি ব্যস্ত তাঁর আগামী হাই-ভোল্টেজ ছবি ‘কিং’ নিয়ে, যেখানে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের আসল ‘কিং’কে।

Follow Us