অমিতাভের মুখে বাবার কীর্তি শুনে হতবাক সুহানা

Bollywood Gossip: এবার শোনা যাচ্ছে অন্য খবর। শাহরুখ খানের সঙ্গেই নাকি ছবি করতে চলেছেন তিনি। যদিও এই খবরে সিলমোহর দেননি সুহানা কিংবা শাহরুখ খানের কেউই। তবে বলিউডের অন্দরমহলে এমনই গুঞ্জন বছরের শুরু থেকেই তুঙ্গে।

অমিতাভের মুখে বাবার কীর্তি শুনে হতবাক সুহানা

Oct 14, 2024 | 3:31 PM

সুহানা খান, বাবার আদরের মেয়ে। সাধারণত শাহরুখ খান তাঁর সন্তানদের নিয়ে কোনওদিন কোনও অভিযোগ করেন না। বরং প্রকাশ্যে প্রত্যেকের প্রশংসাই করে এসেছেন। কিং-এর তিন সন্তানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে জানেন কি, সেই আদরের মেয়ের ওপরেই একবার মেজাজ হারিয়ে ছিলেন শাহরুখ খান। কেবিসি-তে সুহানা খান আসতেই সেই প্রসঙ্গ তুললেন অমিতাভ বচ্চন। সুহানা শোনালেন ঠিক কী ঘটেছিল মন্নতের (শাহরুখের বাড়ি) অন্দরমহলে। একবার শাহরুখের সঙ্গে মন্নতে দেখা করতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেদিন বিগ বি দেখেছিলেন, সুহানা বেজায় জেদ ধরে বসে আছে। সে সুইমিং পুলে নামবে, আর শাহরুখ খান নির্দেশ দিয়েছিলেন সুগানা যেন সাঁতার না কাটেন। কিন্তু সুহানা তা শুনতে বিন্দুমাত্র রাজি ছিল না। বাবার মুখে মুখে কথা বলতে শুরু করে সে।

অমিতাভ বলে চলেন, বাবা শত মানা করার পরও সুহানা বারবার একই কথা বলতে থাকে। তা দেখে রীতিমত মেজাজ হারিয়ে চিৎকার করেছিলেন শাহরুখ। যদিও অমিতাভ বচ্চন এও জানান, তখন সুহানার সত্যি কোনও ইচ্ছে ছিল না সাঁতার কাটার। কিন্তু যেহেতু তাঁকে মানা করা হয়েছে, এক প্রকার জেদ ধরে বসেন সুহানা। আর তাতেই মেয়ের ওপর মেজাজ হারান শাহরুখ।

সবটা শুনে সুহানা অমিতাভকে বলেছিলেন, ‘বাবা সেই একবারই হয়তো আমায় কোনও কাজ করতে নিষেধ করেছিলেন। বাবা নয়তো কখনই কোনও কাজে বাধা দেন না।’ প্রসঙ্গত ২০২৩ সালের শেষে মুক্তি পেয়েছে সুহানা খানের প্রথম সিরিজ ‘দ্য আর্চিস’। যেখানে তাঁর কাজ বেশ প্রশংসিত। তারপর থেকে আর কোনও প্রজেক্টে দেখা যায়নি সুহানাকে। তবে এবার বলিপাড়ায় রটেছে অন্য খবর। শাহরুখ খানের সঙ্গেই নাকি ছবি করতে চলেছেন সুহানা। যদিও এই খবরে সিলমোহর দেননি সুহানা কিংবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থার কেউই। তবে বলিউডের অন্দরমহলে গুঞ্জন চলতি বছরেই নাকি শুরু হচ্ছে সেই ছবির কাজ। সম্ভাব্য নাম ‘কিং’।

Follow Us