‘ওটা তো নকল…!’ গোবিন্দার গোপন তথ্য ফাঁস স্ত্রী সুনীতার

এই আবহের মাঝেই নিজের স্পষ্টবক্তা ইমেজের জন্য পরিচিত সুনীতা এক সাক্ষাৎকারে ফাঁস করলেন স্বামীর এক গোপন কথা। তিনি অকপটে জানালেন, গোবিন্দ এখন মাথায় ‘হেয়ার প্যাচ’ (নকল চুল) ব্যবহার করেন। আর অভিনেতার স্ত্রীর এই মন্তব্যের পরই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।

ওটা তো নকল...! গোবিন্দার গোপন তথ্য ফাঁস স্ত্রী সুনীতার

|

Jun 16, 2026 | 1:20 PM

বলিউডের এক সময়ের ‘নাম্বার ওয়ান’ অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা ইদানীং সংবাদ শিরোনামে রয়েছেন। তাঁদের দাম্পত্য জীবন নিয়ে চলা নানা গুঞ্জন, একাধিক খোলামেলা সাক্ষাৎকার এবং প্রকাশ্য অনুষ্ঠান—সব মিলিয়ে এই তারকা দম্পতিকে নিয়ে চর্চার অন্ত নেই। এই আবহের মাঝেই নিজের স্পষ্টবক্তা ইমেজের জন্য পরিচিত সুনীতা এক সাক্ষাৎকারে ফাঁস করলেন স্বামীর এক গোপন কথা। তিনি অকপটে জানালেন, গোবিন্দ এখন মাথায় ‘হেয়ার প্যাচ’ (নকল চুল) ব্যবহার করেন। আর অভিনেতার স্ত্রীর এই মন্তব্যের পরই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।

একটি নামী সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অতীতের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে সুনীতা জানান, সম্পর্কের শুরুর দিনগুলোতে গোবিন্দর প্রেমে একেবারে হাবুডুবু খেতেন তিনি। অভিনেতাকে তখন ‘অত্যন্ত সুদর্শন’ দেখাত। সুনীতা বলেন, গোবিন্দকে এখনও দেখতে ভালো লাগে ঠিকই, তবে তখনকার সেই অল্প বয়সের আকর্ষণ এবং তাঁর আসল চুলের কথা আলাদাভাবে মনে পড়ে। এর পরেই নিজের চেনা মেজাজে হেসেই তিনি যোগ করেন, “এখনও ও যথেষ্ট হ্যান্ডসাম, তবে সেই সময়ে ওর মাথায় আসল চুল ছিল। এখন ও হেয়ার প্যাচ ব্যবহার করে।”

সুনীতার এই মন্তব্য শুনে সঞ্চালক হেসে উঠলে, তিনি বিষয়টি আরও স্পষ্ট করে দেন। সুনীতা জানান, মাথায় হেয়ার প্যাচ লাগানো অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় এবং এটিকে সামাজিক লজ্জা বা ‘ট্যাবু’ হিসেবে দেখা উচিত নয়। চলচ্চিত্র জগতের বহু মানুষই যে এই ধরণের ব্যবস্থার সাহায্য নেন, সে কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন যে এতে লজ্জিত হওয়ার কিছু নেই। তাঁর কথায়, “এখানে লুকোনোর কী আছে? অনেক হিরোই তো এটা করেন। পুরুষ এবং মহিলা—উভয়েই এখন প্যাচ ব্যবহার করছেন।”

স্বামীর এই বাহ্যিক পরিবর্তনের কথা অবলীলায় স্বীকার করলেও, গোবিন্দর প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হতে ভোলেননি সুনীতা। অভিনেতাকে এক ‘অনন্য প্রতিভা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমার স্বামী হলো ‘ওয়ান পিস’। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওর মতো কেউ কোনওদিন আসেনি আর আসবেও না।”

অন্য দিকে, এর আগের কিছু সাক্ষাৎকারে গোবিন্দর বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ এনেছিলেন সুনীতা। সেই জল্পনা উসকে যেতেই সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন স্বয়ং অভিনেতা। সমস্ত অভিযোগের অবসান ঘটিয়ে গোবিন্দ বলেন, “আমি ইদানীং লক্ষ্য করছি যে আমরা যখন কোনও বিষয়ে চুপ থাকি, তখন আমাদের হয় দুর্বল ভাবা হয়, না হয় মনে করা হয় সমস্যাটা আমাদেরই। তাই আজ আমি জবাব দিচ্ছি। আমাকে বলা হয়েছে যে আমার পরিবারের কিছু সদস্য অজান্তেই এই সবের সঙ্গে জড়িয়ে পড়ছেন। তাঁরা বুঝতেই পারছেন না যে একটি বড় ষড়যন্ত্রের প্রাথমিক ধাপে তাঁদের ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us