Sunny Deol: রাগের চোটে জিন্স প্যান্ট ছিঁড়ে ফেলেন সানি! ‘ডর’-এর শুটিংয়ে এমন কী ঘটেছিল শাহরুখের সঙ্গে?

Sunny Deol SRK Feud: সেই ঘটনার পর দীর্ঘ ১৬ বছর একে অপরের সঙ্গে কোনও কথা বলেননি এই দুই তারকা। অবশেষে ২০২৩ সালে 'গদর ২'-এর সাফল্য উদযাপনে তাঁদের সম্পর্কের বরফ গলেছিল। তবে অতীত মিটে গেলেও বর্তমান দিনে দাঁড়িয়ে শাহরুখকে কি নিজের ‘বন্ধু’ বলে মনে করেন সানি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো বিতর্ক ও সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করলেন সানি দেওল।

Sunny Deol: রাগের চোটে জিন্স প্যান্ট ছিঁড়ে ফেলেন সানি! ডর-এর শুটিংয়ে এমন কী ঘটেছিল শাহরুখের সঙ্গে?

|

Aug 17, 2026 | 1:05 PM

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি ‘ডর’-এর শুটিং সেটে সানি দেওল ও শাহরুখ খানের অনস্ক্রিন ও অফস্ক্রিন রসায়ন বলিপাড়ায় বহুল চর্চিত এক ইতিহাস। ছবির ক্লাইম্যাক্স দৃশ্য নিয়ে অসন্তোষের জেরে চরম রাগের মাথায় নিজের পরনের জিন্স খালি হাতে ছিঁড়ে ফেলেছিলেন সানি। সেই ঘটনার পর দীর্ঘ ১৬ বছর একে অপরের সঙ্গে কোনও কথা বলেননি এই দুই তারকা। অবশেষে ২০২৩ সালে ‘গদর ২’-এর সাফল্য উদযাপনে তাঁদের সম্পর্কের বরফ গলেছিল। তবে অতীত মিটে গেলেও বর্তমান দিনে দাঁড়িয়ে শাহরুখকে কি নিজের ‘বন্ধু’ বলে মনে করেন সানি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো বিতর্ক ও সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করলেন সানি দেওল।

সাক্ষাৎকারে রাগের মাথায় নিজের জিন্স ছেঁড়ার স্মৃতি স্মরণ করতে গিয়ে সানি জানান, সেদিন তিনি প্রতিপক্ষের ওপর নয়, বরং নিজের ওপরই ক্ষুব্ধ ছিলেন। তাঁর কথায়, “কম বয়সে এই ধরনের বিষয়গুলো ঘটা অস্বাভাবিক নয়। আমি নিজে নিরাপত্তাহীনতায় ভোগা মানুষ নই, কিন্তু এই ইনসিকিউরিটির কারণেই অনেক সময় অভিনেতারা এমন কিছু করে বসেন, যা করার কোনও দরকারই ছিল না।”

বিষয়টি আরও বিশদে বুঝিয়ে সানি বলেন, “আমরা যে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলছি, তার বাইরে গিয়ে তো কিছু করার থাকে না। কিন্তু কোনও না কোনও কারণে বহু অভিনেতা মানসিক নিরাপত্তাহীনতায় ভোগেন। আর সেখান থেকেই সেটে নেতিবাচক মনোভাব বা ভাইবস তৈরি হয়, যা অনভিপ্রেত। তবে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে এটাই তিক্ত বাস্তবতা।”

শাহরুখ খান বর্তমানে তাঁর বন্ধু কি না— এই প্রশ্নে সানি অত্যন্ত খোলামেলাভাবে বলেন, “তখনও যে আমরা একে অপরের চরম শত্রু ছিলাম, তা নয়। তবে বন্ধু বলতে যা বোঝায়, তা আমরা নই। আমরা সবাই সহকর্মী। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় আমরা সবাই সহকর্মীর মতোই কাজ করি।” বন্ধুত্বের আসল সংজ্ঞা দিতে গিয়ে সানি যোগ করেন, সত্যিকারের বন্ধুত্ব কেবল শৈশবে বা স্কুলের দিনগুলোতেই গড়ে ওঠে, যখন মানুষের মধ্যে কোনও কৃত্রিমতা থাকে না। তাই বলিপাড়ার প্রফেশনাল জগতের কাউকে তিনি শৈশবের বন্ধুদের তালিকায় রাখেন না।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ‘ডর’ ছবিতে সানি দেওল ছিলেন মূল নায়ক। কিন্তু শুটিং চলার সময়ে তাঁর মনে হয়েছিল, নায়ক হিসেবে তাঁর চরিত্রটিকে দুর্বল করে ভিলেন বা খলনায়ক চরিত্রে অভিনয় করা শাহরুখকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই অসন্তোষ থেকেই তাঁদের মধ্যে মনমালিন্যের সূত্রপাত। ছবি মুক্তির পর প্রায় ১৬ বছর তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। পরবর্তীতে ২০২৩ সালে সানির ‘গদর ২’-এর অভূতপূর্ব সাফল্যের সময়ে শাহরুখ নিজেই উদ্যোগ নিয়ে সানিকে শুভেচ্ছা জানান এবং সেই সঙ্গে দীর্ঘদিনের ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে।

Loading...
Unable to load recommendations.
Follow Us