
‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘ফিদা’, ‘চুপ চুপ কে’-র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান। তারপর আসে তাঁদের কেরিয়ারের ব্লকবাস্টার ছবি। সেই ছবির নাম ‘জব উই মেট’।
তারপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই তারকা জুটিকে। কারণ, তাঁদের ব্যক্তিগত জীবনের রসায়ন। একটা সময় শাহিদ এবং করিনা বলিউডের অন্যতম চর্চিত যুগলের মধ্যে একটি ছিলেন।
তাঁদের সম্পর্কের বয়স মাত্র ৪ বছর। তবে হঠাৎ কেন ভাঙন দেখা যায় এই জুটির মধ্যে? যে করিনা কাপুর শাহিদ কাপুরের লুকে মুগ্ধ হয়ে গিয়ে ছবির পরিচালক ইতিয়াজ আলিকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন, তাঁর হঠাৎ কী হল?
শোনা যায় শাহিদ কাপুর তখন ব্যস্ত ছিলেন তাঁর আগামী ছবি কিসমাত কানেকশন-এর শুট নিয়ে। ফলে তাঁরা একে অন্যের থেকে বেশ কিছুটা দূরে সরে যান।
এমনই সময় শোনা গিয়েছিল বিদ্যা বালানের সঙ্গে নাকি প্রেম করছেন শাহিদ কাপুর। যা রটে যাওয়ায় আঘাত পেয়েছিলেন করিনা কাপুর খান। শাহিদকে কিছু না বলেই তাঁর পরবর্তী ছবি তশন-এর নায়ক সইফ আলি খানের সঙ্গে ঘনিষ্ট হয়েছিলেন তিনি।
শাহিদ কাপুর যখন ছবির শুট করে ফেরেন তখন জল অনেকটা দূর। অনেকটা অভিমান জমে গিয়েছিল। যা নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করতে চাননি তিনি। আর শহিদ কাপুর যে সত্যি কোনও সম্পর্কে ছিলেন না, তাও খোলসা করার সুযোগ দেননি।
এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। শাহিদের সঙ্গে বিয়ে হয়েছে মীরা রাজপুতের। দুই সন্তানকে নিয়ে তাঁদের সুখী সংসার। অন্যদিকে করিনা বিয়ে করেছেন পতৌদি পরিবারের রাজপুত্র, অর্থাৎ ছোটে নবাব সাইফ আলি খানকে।
তাঁরও দুটি পুত্র সন্তান – তৈমুর এবং জেহ। এখন শোনা যাচ্ছে, ‘জব উই মেট’ ব্লকবাস্টারের সিকুয়্যেল তৈরি হবে। আর সিকুয়্যেল মানেই সেখানে শাহিদ-করিনার ফের একসঙ্গে কাজ করার সম্ভাবনা।