‘আমার সন্তানরা কুকুর ছানা নয়…’, চাঁচাছোলা ভাষায় কেন বলেছিলেন এই তারকা-পত্নী?

Star Wife: কেন এমন কথা বললেন এই তারকা-পত্নী? কেন কোনও কাজ না করে বাড়িতে বসে সন্তানের প্রতিপালন করেন এই তারকা-পত্নী, তা নিয়ে বহুবার বহু কথা শুনতে হয়েছে এই তারকা-পত্নীকে। তিনি কে?

আমার সন্তানরা কুকুর ছানা নয়..., চাঁচাছোলা ভাষায় কেন বলেছিলেন এই তারকা-পত্নী?
শাহিদ-মীরা।

|

Apr 01, 2024 | 4:10 PM

নিজের চেয়ে ১৪ বছরের ছোট এক মহিলাকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন বলিউডের তারকা অভিনেতা শাহিদ কাপুর। তিনি বিয়ে করেছিলেন মীরা রাজপুতকে। ২০১৫ সালে ২০ বছরের মীরাকে গুরুদ্বারে বিয়ে করেন শাহিদ। মীরা ইন্ডাস্ট্রির কেউই নন। তাঁর সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় মীরার। সেই থেকে শাহিদের পরিবারের সঙ্গে একাত্ম্য় হয়ে গিয়েছেন মীরা। শাহিদের দুই সন্তানকে জন্ম দিয়েছেন মীরা। তিনি একজন আদর্শ ‘হাউজ়-ওয়াইফ’।

মীরা একবার এক টকশোতে বলেছিলেন, “আমার ফেমিনাজ়ি কথাতে আপত্তি আছে। মনে হয় একটা বিপ্লব ঘটছে প্রখরভাবে। আমি কাজ করি না। আমি সন্তানদের প্রতিপালন করি। তাতে খারাপ কিছুই নেই। তাতে বিশ্রী কিছুই ঘটছে না। আমি আসলে আমার সন্তানদের ‘পাপি’ (কুকুরছানা) মনে করি না, যে দিনের বেলা একঘণ্টার জন্য এসে তাঁদের সঙ্গে সময় কাটাব। আমি আমার বাচ্চাদের সঙ্গে কথা বলি, দিনের অধিকাংশ সময় কাটাই। সেটাই করতে চাই। বাচ্চা তাঁর মাকে পাবে না! এটা আমি কিছুতেই মানতে পারি না।”

মীরার এই মন্তব্যের পর হিল্লোল ওঠে চারদিকে। বলিউডের কর্মরত অভিনেত্রীদের কটাক্ষের শিকার হয়েছিলেন মীরা। তাঁর এই মন্তব্যকে ভালভাবে নেওয়া হয়নি।

মীরা রাজপুতকে বিয়ের আগে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করিনা কাপুর খান। সেই সম্পর্ক ভেঙে যায় শাহিদের ‘কিসমত কনেকশন’ এবং করিনার ‘টশন’ ছবির শুটিংয়ের সময়। তারপর করিনা বিয়ে করেন সইফ আলি খানকে এবং শাহিদ বিয়ে করেন মীরাকে। তাঁরা দু’জনেই এখন সুখে সংসার করছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us