‘রঞ্জিত মল্লিক আনরোম্যান্টিক, আমাকে কোলে তুলতে গিয়ে হাঁপিয়ে একসা’, কোন অভিনেত্রী করেন এমন আক্ষেপ?

Ranjit Mallick And Women: 'বাবা কী ভারী!' এক অভিনেত্রীকে একটি ছবির শুটিংয়ে কোলে তুলতে গিয়ে বলে ফেলেছিলেন রঞ্জিত মল্লিক। সেই অভিনেত্রীকেই অন্য এক ছবিতে অনায়াসে কোলে তুলে অন্য ঘরে নিয়ে গিয়েছিলেন মহানায়ক উত্তমকুমার। অভিমানে অভিনেত্রী বলেছিলেন, "বাবাহ, রঞ্জিত কি আনরোম্যান্টিক..."

রঞ্জিত মল্লিক আনরোম্যান্টিক, আমাকে কোলে তুলতে গিয়ে হাঁপিয়ে একসা, কোন অভিনেত্রী করেন এমন আক্ষেপ?
রঞ্জিত মল্লিক।

|

Feb 10, 2024 | 11:46 AM

কার মনে হয়েছিল রঞ্জিত মল্লিক নিরস, আনরোম্যান্টিক মানুষ? যিনি এমনটা মনে করেছিলেন, তিনি নিজে মন থেকে বরাবরই তরুণী। তিনি ‘মিস ক্য়ালকাতা ১৯৭৬’ অপর্ণা সেন। বাংলাদেশের জনপ্রিয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপর্ণা হাসতে-হাসতে বলেছিলেন, “আমি জানি না রঞ্জিতবাবু এই শোটি দেখছেন কি না, কিন্তু একটা গল্প আমাকে বলতেই হবে। রঞ্জিত মল্লিকের একবার কথা ছিল আমাকে তোলার। খাট থেকে মোটে ৬ ইঞ্চি মতো তুলতে হত তাঁকে। সেই শট দিতে গিয়ে প্রচণ্ড হাঁপিয়েছিলেন রঞ্জিতবাবু। বলেছিলেন, ‘বাবা কী ওজন!’ আমি খুবই বিব্রত হয়েছিলাম। অত আনরোম্যান্টিক! ধপ করে বসে ৬ গ্লাস জল খেলেন ঢকঢক করে। পকেট থেকে সিগারেট বের করে ধরালেন। আমি সেই সময় সিগারেট খাই। আমাকেও অফার করলেন। আমি মনে-মনে ভাবলাম, এই মানুষটাকেন সিগারেট খান? এত হাঁপানি থাকলে তো সিগারেট খাওয়াই উচিত না। কিন্তু একটা কথা বলতে হবে, অসাধারণ ভাল মানুষ তিনি। রঞ্জিতবাবুর মতো মানুষ পাওয়া খুবই দুর্লভ।”

অপর্ণা সেন।

ফিল্ম ইন্ডাস্ট্রির মহিলাদের চিরকালই সম্মানের চোখে দেখেছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। সেই কারণে তাঁর সঙ্গে কোনও অভিনেত্রীর নাম জড়িয়ে তৈরি হয়নি কোনও জল্পনা। কোনও গসিপ নেই রঞ্জিত মল্লিকের। বিষয়টি নিয়ে TV9 বাংলাকে রঞ্জিত বলেছিলেন, “আমি চিরকালই মহিলাদের একটু অন্য চোখে দেখে এসেছি। তাঁদের আমি চিরকালই খুব শ্রদ্ধা করি। মাসিমা-জেঠিমাদের জীবন তো দেখেছি। সেই জন্যই হয়তো কোনও নায়িকার সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে বেরিয়ে অন্য ধরনের মাখোমাখো সম্পর্ক তৈরি হয়নি।”

Follow Us