
বিচ্ছেদ ঘটেছে হার্দিক পান্ডিয়ার। অফিসিয়াল বিবৃতির মধ্যে দিয়ে সে কথা নিজেই জানিয়েছেন হার্দিক ও নাতাশা স্তানকোভিচ। অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও হার্দিককে নিয়ে রটেছে প্রেমের গুঞ্জন। এরই মধ্যে টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর হার্দিক-প্রেম দেখে রীতিমতো তাজ্জব নেটপাড়া। মুখ টিপে তাঁরা বলছেন, “এমনটা তো জানা ছিল না!” কে সেই নায়িকা?
শার্টলেস এক ছবি পোস্ট করেছিলেন হার্দিক। ওজন কমিয়ে আজ তাঁর সিক্সপ্যাক। সেই ছবিই পোস্ট করেছিল হার্দিক। মাত্র কিছু দিনের মধ্যেই তাঁর এই ‘ট্রান্সফরমেশন’ দেখেই যখন সবাই তাজ্জব ঠিক সেই সময়েই সেই অভিনেত্রীও লেখেন, “ব্লেসিং মাই টাইমলাইন’। অর্থাৎ হার্দিকের ছবি তাঁর টাইমলাইনে আসায় তিনি ধন্য! কে সেই নায়িকা জানেন? তিনি আর কেউ নন, টলিপাড়ার মিষ্টি মেয়ে ঋত্বিকা সেন। তাঁর হার্দিক-প্রীতির কথা এতদিন অজানা থাকলেও ওই একটি কমেন্টেই স্পষ্ট হয়েছে সবটা। হার্দিক, ঋত্বিকার ওই কমেন্টের রিপ্লাই না দিলেও নেটিজেনরা কম যান না। তাঁদের রসিকতা, “নতুন বৌদি নাকি? হার্দিক ভাই কিন্তু এখন সিঙ্গলই।”
প্রসঙ্গত, চার বছরের বিবাহিত জীবন যে শেষ হচ্ছে, তা জানিয়ে সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতি দিয়েছিলেন হার্দিক ও নাতাশা। তাঁরা লেখেন, “চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা (স্তানকোভিচ) আলাদা হচ্ছি। আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম এই সম্পর্ককে টিকিয়ে রাখার। পারিনি। তাই যা হয়েছে সেটাই আমাদের জন্য ভাল। আমাদের জন্য এটি ছিল একটি কঠিন সিদ্ধান্ত। পরিবার বাড়তেই যে সম্মান, ভালবাসা নিয়ে বেড়ে উঠছিলাম সেই সব মাথায় রেখে এই কাজ মোটেও সহজ ছিল না। আমাদের ছেলে অগস্ত্য আমাদের জীবনে খুবই স্পেশ্যাল। ওকে পেয়ে আমরা ধন্য। তাই দু’জনে মিলেই ওর প্রতিপালন করব। ওর খুশির জন্য যা দরকার সবটাই দেব এই কঠিন সময়ে সবার কাছে একটাই অনুরোধ কিছু জিনিস ব্যক্তিগত রাহতে দিন। ধন্যবাদান্তে, হার্দিক ও নাতাশা।”