‘পর্নস্টার’ বলে আক্রমণ ঝিলিককে, উত্তরে তিথি বললেন, ‘আমায় ভিডিয়ো তোমার বাবাও..’

Tithi Basu On Trolling: কখনও পোশাক নিয়ে, কখনও আবার সোশ্যাল পোস্ট নিয়ে শুনতে হয় নানা কুমন্তব্য। যে কোনও সেলেবের ক্ষেত্রেই এটা খুব চেনা ছবি। এবার তা নিয়েই মুখ খুললেন এই তিনস্টার। বিষয়, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং।

পর্নস্টার বলে আক্রমণ ঝিলিককে, উত্তরে তিথি বললেন, আমায় ভিডিয়ো তোমার বাবাও..

Mar 20, 2024 | 7:00 PM

তিথি বসু, রুদ্র সাহা ও কিরণ মজুমদার এই তিন স্টারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা তুঙ্গে। কারণ একটাই, এবার ট্রোলের বিরুদ্ধে সরব হলেন এই তিন স্টার। তিথি বসু, ছোট থেকেই পর্দায় দাপটের সঙ্গে অভিনয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। তবে একটা সময়ের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি নিয়ে রীতিমত কটাক্ষের ঝড় তোলে। কখনও পোশাক নিয়ে, কখনও আবার সোশ্যাল পোস্ট নিয়ে শুনতে হয় নানা কুমন্তব্য। যে কোনও সেলেবের ক্ষেত্রেই এটা খুব চেনা ছবি। এবার তা নিয়েই মুখ খুললেন এই তিনস্টার। বিষয়, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং।

যেখানে তিথি তাঁর কমেন্ট সেকশন থেকে বাছাই করে বেশ কয়েকটি কমেন্ট পড়ে শোনান, ও তার উত্তরও দেন। যার মধ্যে একটি ছিল, ‘এর থেকে ছোট প্যান্ট ছিল না। দেখে তো মনে হচ্ছে বাড়ির থাম।’ উত্তরে তিথি বলেন, ‘আচ্ছা কাকিমা আপনার বাড়ির থাম কি হট প্যান্ট পরে থাকে?’ আবার কেউ লিখেছেন, ‘ইনস্টায় শরীর দেখিয়ে নাচলেই সেলিব্রিটি হওয়া যায় না। এত নোংরা মেয়ে আমি দেখিনি।’ এরপর আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এই যে আমি এতগুলো কমেন্ট পড়লাম, একটাও বলতে পারব না, যে এটা মৌখিক অবমাননা নয়।’

আবার কারও প্রশ্ন, ‘বলছিলাম এই ভিডিয়োগুলো তোমার বাবা দেখছেন?’ উত্তরে তিথি বলেন, ‘হানি, আমার ভিডিয়ো তোমার বাবাও দেখে।’ আবার কারও কথায়, ‘বয়স বাড়ছে অশ্লীলতাও বাড়ছে। দিন দিন পর্নস্টার হয়ে যাচ্ছেন।’ কিছুটা থেমে তিথি শেয়ার করেন, ‘আমি ছোট থেকে এত অবমাননার শিকার হয়েছি, এত ট্রোলিং-এর শিকার হয়েছি, লজ্জাটা কার? যে অপমানিত হচ্ছে তাঁর, না যে অপমান করছে তাঁর? মৌখিক অবমননা কতটা ভয়ঙ্কর? এটা মানসিক স্বাস্থ্যকে কতটা আঘাত করে?’ আর এসব নিয়ে মুখ খোলার অন্যতম কারণ হল হইচই-এর আগামী প্রজেক্ট লজ্জা। পরিচালনায় অদিতি রায়।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us