‘আছে, তাই দেখাচ্ছি’, শো-অফ প্রসঙ্গে সোজাসাপটা উত্তর টোটার

Tota Roy Chowdhury: ২০২৩ যদি শাহরুখ খানের কামব্যাক হয়, তবে তা টোটা রায় চৌধুরীর জন্য নেহাতই কম নয়। গত বছর বাজিমাত করেছেন। একের পর এক ছবির প্রস্তাব পেয়েছেন। শুধু আঞ্চলিকই নয় টোটা পৌঁছে গিয়েছেন বলিউডেও। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে তাঁর সেই ভাইরাল ডান্স নিয়ে কম কথা হয়নি।

আছে, তাই দেখাচ্ছি, শো-অফ প্রসঙ্গে সোজাসাপটা উত্তর টোটার

Jun 14, 2024 | 9:37 PM

বয়স যত বাড়ছে নেটিজেনদের চোখে টোটা যেন হয়ে উঠছেন ততই হট। উইকিপিডিয়া জানান দিচ্ছে, ৫০ ছুঁতে আর মাত্র তিন বছর বাকি তাঁর। তবে এই ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকেই তিনি যে সাক্ষাৎ হৃদয়হরণ। সম্প্রতি পোস্ট করেছিলেন এক শার্টলেস ছবি। কাঁচা-পাকা চুল, পেশিবহুল দেহ দেখে ঘায়েল তরুণীর মন। নেহাতই শো অফ? উত্তর নিজেই দিয়েছেন টোটা। কী লিখেছেন তিনি?

ছবিটির ক্যাপশনে টোটার সোজাসাপটা কথা, “বার্ষিক শার্টলেস সেলফি। এটাই দেখাতে চেয়েছি যে আমার এখনও আছে। যা আছে আছে।” একজন লিখেছেন, “ফিটনেস নিয়ে কী বা বলার আছে আপনাকে? এক কথায় আপনি অসাধারণ।” আর একজনের বক্তব্য, “এরকম ছবি কেউ দেয় নাকি? এবার তো সারারাত ঘুমই আসবে না।”


২০২৩ যদি শাহরুখ খানের কামব্যাক হয়, তবে তা টোটা রায় চৌধুরীর জন্য নেহাতই কম নয়। গত বছর বাজিমাত করেছেন। একের পর এক ছবির প্রস্তাব পেয়েছেন। শুধু আঞ্চলিকই নয় টোটা পৌঁছে গিয়েছেন বলিউডেও। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁর সেই ভাইরাল ডান্স নিয়ে কম কথা হয়নি। স্বপ্ন ছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে বোর্ড পরীক্ষা শেষ হওয়া মাত্রই ভাগ্যের চাকা ঘুরে যায় পরিচালক প্রভাত রায়ের হাত ধরে। মেলে টলিপাড়ায় অভিনয়ের সুযোগ। সাল ১৯৯৬, ‘পূজা’ ছবি থেকে শুরু করেছিলেন অভিনয় জীবন। সেই দৌড় এখনও চলছে। তিনি যে লম্বা রেসের ঘোড়া। এত সহজে বাজি হারতে নারাজ তিনি, টোটার টিপ যে বরাবরই অব্যর্থ!

Loading...
Unable to load recommendations.
Follow Us