Sandeep Reddy Vanga: জমি বন্দক রেখে ‘অর্জুন রেড্ডি’র শুটিং! পরিচালক সন্দীপের কোন স্ট্রাগল সামনে আনলেন বিজয় দেবেরাকোন্ডা?

Arjun Reddy budget and collection: রাতারাতি তারকাখ্যাতি এনে দেওয়া এই ছবির নেপথ্যে লুকিয়ে ছিল চরম আর্থিক অনিশ্চয়তা ও পারিবারিক ত্যাগ। সম্প্রতি ‘রোমাঞ্চকম’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে ‘অর্জুন রেড্ডী’ তৈরির সেই কঠিন দিনগুলোর কথা আবেগপ্লুত হয়ে স্মরণ করলেন বিজয়।

Sandeep Reddy Vanga: জমি বন্দক রেখে অর্জুন রেড্ডির শুটিং! পরিচালক সন্দীপের কোন স্ট্রাগল সামনে আনলেন বিজয় দেবেরাকোন্ডা?

|

Aug 31, 2026 | 7:34 PM

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘অর্জুন রেড্ডী’ কেবল একটি বক্স অফিস হিট ছবি ছিল না, এটি ছিল অভিনেতা বিজয় দেবরকোন্ডা এবং পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার জীবনের অন্যতম বড় বাজি। রাতারাতি তারকাখ্যাতি এনে দেওয়া এই ছবির নেপথ্যে লুকিয়ে ছিল চরম আর্থিক অনিশ্চয়তা ও পারিবারিক ত্যাগ। সম্প্রতি ‘রোমাঞ্চকম’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে ‘অর্জুন রেড্ডী’ তৈরির সেই কঠিন দিনগুলোর কথা আবেগপ্লুত হয়ে স্মরণ করলেন বিজয়।

বিজয় জানান, ছবিটি প্রযোজনা করার মতো পর্যাপ্ত অর্থ যখন ছিল না, তখন সন্দীপের পরিবার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেয়। সন্দীপ, তাঁর ভাই প্রণয় রেড্ডী বাঙ্গা এবং তাঁদের বাবা প্রভাকর নিজেদের চাষের সম্পত্তি বন্ধক রেখে সিনেমার জন্য টাকা জোগাড় করেছিলেন।

অনুষ্ঠানে বিজয় বলেন, “টাকা না থাকায় সন্দীপের পরিবার নিজেদের সব সঞ্চয় এবং জমি বাজি রেখেছিল। পরিবারটি সন্দীপের প্রতি বিশ্বাস রেখেছিল, আর সন্দীপ বিশ্বাস রেখেছিল আমার ওপর। গোটা পরিবারের ভবিষ্যৎ একটা সিনেমার ওপর সঁপে দেওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। তবে সেই গভীর বিশ্বাস থেকেই আজ আমরা এখানে পৌঁছাতে পেরেছি।”

তিনি আরও জানান, মুক্তির আগে পর্যন্ত তাঁরা কেউই নিশ্চিত ছিলেন না যে ছবিটি সাফল্য পাবে কি না। দুজনে যেন পিঠ ঠেকিয়ে এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছিলেন।

মাত্র ১৫ কোটি টাকা বাজেটের এই তেলেগু ছবিটি ২০১৭ সালের অগস্টে মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে প্রায় ৫১ কোটি টাকার ব্যবসা করে। সন্দীপের নিখুঁত পরিচালনা এবং বিজয়-শালিনী পাণ্ডের রসায়ন ছবিটিকে কাল্ট ক্লাসিকের তকমা দেয়।

পরবর্তীকালে ২০১৯ সালে সন্দীপ নিজেই এই ছবির হিন্দি রিমেক ‘কবীর সিং’ তৈরি করেন, যেখানে শাহিদ কপূর এবং কিয়ারা আডবাণী অভিনয় করেছিলেন। হিন্দি সংস্করণটিও বক্স অফিসে তুমুল সফলতা অর্জন করে। তবে তার ভিত্তিস্থাপন হয়েছিল সন্দীপের পরিবারের সেই সাহসী সিদ্ধান্ত ও চাষের জমি বন্ধক রাখার ত্যাগের ওপর ভর করেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us