ঠোঁট কামড়ে রক্ত বের করে দেন কঙ্গনা? সত্যিটা সামনে আনলেন বীর দাস

Kangana Ranaut Kissing Scene: এক নামী বিনোদন সাংবাদিকের এই বিস্ফোরক দাবির পর এতদিন নেটপাড়া সরগরম থাকলেও, এবার খোদ এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেতা-কমেডিয়ান বীর দাস। পুরো ঘটনাটিকে ‘আজব গল্প’ বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি কঙ্গনার পেশাদারিত্বের প্রশংসাও করেছেন তিনি।

ঠোঁট কামড়ে রক্ত বের করে দেন কঙ্গনা? সত্যিটা সামনে আনলেন বীর দাস

|

Jun 29, 2026 | 4:37 PM

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে নিয়ে চর্চার শেষ নেই। এবার সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হওয়া একটি পুরনো সাক্ষাৎকারকে কেন্দ্র করে ফের খবরের শিরোনামে উঠে এলেন এই অভিনেত্রী। বলিউডে গুঞ্জন রটেছিল, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিভলভার রানি’ (Revolver Rani) ছবির একটি গভীর চুম্বনের দৃশ্যের শুটিং করতে গিয়ে সহ-অভিনেতা বীর দাসের ঠোঁট কামড়ে রক্তাক্ত ও জখম করে দিয়েছিলেন কঙ্গনা!

এক নামী বিনোদন সাংবাদিকের এই বিস্ফোরক দাবির পর এতদিন নেটপাড়া সরগরম থাকলেও, এবার খোদ এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেতা-কমেডিয়ান বীর দাস। পুরো ঘটনাটিকে ‘আজব গল্প’ বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি কঙ্গনার পেশাদারিত্বের প্রশংসাও করেছেন তিনি।

ঠিক কী দাবি করা হয়েছিল?
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে প্রবীণ বিনোদন সাংবাদিক সিমি দাবি করেন, ‘রিভলভার রানি’ ছবির শুটিংয়ের সময় কঙ্গনা এবং বীর দাসের একটি অত্যন্ত প্যাশনেট কিসিং সিন ছিল। সিমি বলেন, “বীর দাসকে আপনার পডকাস্টে ডাকুন, ও হয়তো সেই যন্ত্রণাদায়ক স্মৃতির কথা মনে করে কেঁদেই ফেলবে! ওই দৃশ্যে কঙ্গনার খুব গভীরভাবে বীরকে চুমু খাওয়ার কথা ছিল। কিন্তু অভিনয়ের সময় কঙ্গনা এতটাই মগ্ন হয়ে যান যে পরিচালক ‘কাট’ বলার পরও তিনি থামেননি। বেচারা বীরের ঠোঁট কামড়ে একদম রক্তারক্তি করে দিয়েছিলেন তিনি!”

সোশ্যাল মিডিয়ায় এই দাবি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই এক অনুরাগী বীর দাসকে ট্যাগ করে প্রশ্ন করেন, সবসময় সব বিষয়ে সোচ্চার থাকা বীর এই মারাত্মক অভিযোগের পরও কেন চুপ করে আছেন? সাংবাদিকের দাবি কি তবে সত্যি?
নেটিজেনদের সেই কৌতূহল মেটাতে এক্স হ্যান্ডেলে সপাটে জবাব দেন বীর দাস। কঙ্গনার পাশে দাঁড়িয়ে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে উড়িয়ে দেন তিনি।

বীর লেখেন, “বেশ, বিষয়টি পরিষ্কার করে নেওয়া যাক। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ও সাজানো। কঙ্গনা শুটিং সেটে অত্যন্ত প্রফেশনাল ছিলেন এবং আমি এখনও বিশ্বাস করি উনি একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। ওঁর বিরুদ্ধে এই ধরণের কথা বলাটা অনুচিত কুৎসা ছাড়া আর কিছুই নয়।” অতীতের একটি রাজনৈতিক মনমালিন্যের প্রসঙ্গ টেনে রসিকতার সুরে বীর আরও যোগ করেন, “এটা ঠিক যে কয়েক বছর পর আমার একটি কমেডি শো-এর জন্য উনি আমাকে ‘সন্ত্রাসবাদী’ বলেছিলেন, কিন্তু সেটে… কাজের জায়গায় আমাদের মধ্যে কোনও সমস্যাই ছিল না।”

Follow Us