Virat-Anushka: ফের প্রেমনন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, ভিডিয়ো ভাইরাল

Anushka Sharma Seek Blessings From Premanand Maharaj: বুধবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, সমস্ত লাইমলাইট ও জাঁকজমক এড়িয়ে অত্যন্ত সাধারণ পোশাকে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পৌঁছেছেন এই হাই-প্রোফাইল দম্পতি। সাধারণ মানুষের ভিড়ে নিজেদের আড়াল করতে উভয়েই মুখে মাস্ক ব্যবহার করেছিলেন।

Virat-Anushka: ফের প্রেমনন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, ভিডিয়ো ভাইরাল

|

Jul 22, 2026 | 2:38 PM

ফের প্রেমানন্দ মহারাজের আশ্রমে পা রাখলেন বিরাট কোহলি এবং বলিউড অনুষ্কা শর্মা। বুধবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, সমস্ত লাইমলাইট ও জাঁকজমক এড়িয়ে অত্যন্ত সাধারণ পোশাকে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পৌঁছেছেন এই হাই-প্রোফাইল দম্পতি। সাধারণ মানুষের ভিড়ে নিজেদের আড়াল করতে উভয়েই মুখে মাস্ক ব্যবহার করেছিলেন।

এর আগেও একাধিকবার আধ্যাত্মিক শান্তির খোঁজে বৃন্দাবনে ছুটে গিয়েছেন তাঁরা। গত মাসেই আইপিএল-এ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্দান্ত জয়ের পর প্রেমানন্দ মহারাজের সান্নিধ্যে এসেছিলেন বিরাট ও অনুষ্কা। খ্যাতি, সাফল্য এবং গ্ল্যামার দুনিয়ার কোলাহল সামলে জীবনের সঠিক দিশা খুঁজে পেতে প্রায়শই এই ধর্মগুরু ও আধ্যাত্মিক পথপ্রদর্শকের সান্নিধ্যে আসেন তাঁরা।

২০১৭ সালে ইতালিতে এক রাজকীয় ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দীর্ঘ পথচলায় খেলার মাঠ ও রূপোলি পর্দার এই মেলবন্ধন অনুরাগী মহলে ‘বিরুষ্কা’ নামে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তাঁরা দুই সন্তান রয়েছে বিরুষ্কার।

খেলার মাঠে বিরাট কোহলি যেমন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা কিংবদন্তি এবং বহু রেকর্ডের মালিক, তেমনই বিনোদন জগতে অনুষ্কা শর্মাও তাঁর সাবলীল অভিনয় ও প্রযোজক হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে কেরিয়ারের সাফল্য ও পেশাদার জগতের তীব্র ব্যস্ততার মধ্যেও নিজেদের দাম্পত্য জীবন ও পারিবারিক মূল্যবোধকে সর্বদা অগ্রাধিকার দিয়েছেন এই দম্পতি। গ্ল্যামার জগতের বাইরে গিয়ে বারবার তাঁদের এই আধ্যাত্মিক মানসিকতা এবং সহজ-সরল জীবনযাপন অনুরাগীদের মন জয় করে নিচ্ছে।

Follow Us