প্রকাশ্যে রণবীরের নামে এ কী বললেন কার্তিক? মিথ্যে প্রমাণ করলেন কাপুর-সনকে

Bollywood Gossip: শোনা যায় তাঁরা একসঙ্গে ছবি করতে চলেছেন, তবে তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। যদিও কার্তিক আরিয়ান এখন ব্যস্ত রয়েছে তাঁর আগামী ছবি ভুল ভুলাইয়া থ্রি শুটিং নিয়ে।

প্রকাশ্যে রণবীরের নামে এ কী বললেন কার্তিক? মিথ্যে প্রমাণ করলেন কাপুর-সনকে

Apr 12, 2024 | 12:04 PM

কার্তিক আরিয়ান, বলিউডের অন্দরমহলের সঙ্গে তাঁর সম্পর্ক একটা সময় বেজায় খারাপ হলেও ধীরে ধীরে নিজের অভিনয় গুণে আবারও শেহযাদা নিজের জায়গা করে নিয়েছেন সিনেপাড়ায়। একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে। সে কোনও ছবির সিক্যুয়েল হোক কিংবা নতুন কোনও চরিত্র, বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করতে চাইছেন বহু প্রযোজক থেকে পরিচালক। তালিকা থেকে বাদ পড়েনি একদা মুখ ফিরিয়ে নেওয়া করণ জোহরও। শোনা যায় তাঁরা একসঙ্গে ছবি করতে চলেছেন, তবে তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। যদিও কার্তিক আরিয়ান এখন ব্যস্ত রয়েছে তাঁর আগামী ছবি ভুল ভুলাইয়া থ্রি শুটিং নিয়ে।

কলকাতার বুকে গত কয়েকদিন ধরেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন রুহ বাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক নিজের কেরিয়ারের শুরুর কথা শেয়ার করেন। বিজ্ঞাপন থেকে শুরু করে নানা অডিশন দেওয়ার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না, বলিউডে জায়গা করে নেওয়ার প্রথম অধ্যায় মোটেও স্বস্তিকর নয় তাঁর জন্যে। এই সাক্ষাৎকারে নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কী বলে ফেললেন কার্তিক আরিয়ান? তাঁকে প্রশ্ন করা হয়েছিল ‘PR কা পেয়ারা’ পুরস্কার যদি কাউকে দিতে হয় বলিউডে তিনি তবে কাকে দেবেন, উত্তরটি তিনি বলেছিলেন রণবীর কাপুরের নাম। যা শোনা মাত্রই নেট দুনিয়ার একশ্রেণি বেজায় অস্বস্তিতে। কারণ রণবীর কাপুর বরাবরই দাবি করে এসেছেন তিনি কোনও PR দ্বারা চালিত নন, নিজের সমস্ত কাজ তিনি নিজে হাতে সামলান। এরপরই ওঠে প্রশ্ন, এক্ষেত্রে ভুল তবে কে, কার্তিক কি রণবীরের নামে মিথ্যে বললেন? নাকি রণবীর কাপুর সত্যি লুকিয়ে অন্য ছবি সকলের সামনে তুলে ধরেছেন, যার উত্তর নিয়ে এখন দুই ভাগ নেটপাড়া।

Follow Us