‘প্রাক্তন প্রেমিক হিসেবে চাইব…’, ঐশ্বর্যাকে নিয়ে অকপট সলমন খান! 

Salman Khan: সলমন খান ও তাঁর সাবেক প্রেমিকার সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চার শেষ নেই। আজ যখন ঐশ্বর্যা রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের ওঠানামা নিয়ে হচ্ছে হাজারও আলোচনা, তখন ভাইরাল হয়েছে আরও এক ভিডিয়ো।

প্রাক্তন প্রেমিক হিসেবে চাইব..., ঐশ্বর্যাকে নিয়ে অকপট সলমন খান! 
কী বলেছেন সলমন সেই ভিডিয়োতে?

Mar 14, 2024 | 9:58 PM

বিচ্ছেদের পর ঐশ্বর্যার বাড়িতে গিয়ে দক্ষজজ্ঞ নাকি বাধিয়ে এসেছিলেন সলমন খান! কেটে ফেলেছিলেন হাতের শিরাও? লোকের সামনে নিজেদের প্রেমকে নামিয়ে এনেছিলেন নিচুতে? — সলমন খান ও তাঁর সাবেক প্রেমিকার সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চার শেষ নেই। আজ যখন ঐশ্বর্যা রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের ওঠানামা নিয়ে হচ্ছে হাজারও আলোচনা, তখন ভাইরাল হয়েছে আরও এক ভিডিয়ো। যে ভিডিয়ো শুনলে চোখে জল আসতে পারে আপনারও।

কী বলেছেন সলমন সেই ভিডিয়োতে? তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই যে তাঁকে নিয়ে এত কথা, তিনি খারাপ মানুষ, খারাপ প্রেমিক, করেছেন খারাপ ব্যবহার এ নিয়ে কী বলতে চান তিনি? কিছুক্ষণ থামেন সলমন। এর পর বলেন, “এত বছর কেটে গিয়েছে। ও এখন অন্য কারও স্ত্রী। অভিষেক বড় ভাল মানুষ। এত বড় পরিবারে ওর বিয়ে হয়েছে। একসঙ্গে কত ভাল আছে ওরা। প্রাক্তন প্রেমিক হিসেবে এটাই তো আমি চাইব। আমি সেই মানুষটার সঙ্গে আর নেই বলে তাঁর জীবন তছনছ হয়ে যাক, তা তো চাইব না। সত্যিই চাই ও ভাল থাকুক।”

আজও কথা হয় না তাঁদের মধ্যে। যে কোনও অনুষ্ঠানে দেখা হলেও এড়িয়ে চলেন তাঁরা। তবে তিক্ততা থাকলেও রয়েছে শ্রদ্ধা। অন্তত সলমন মনে করেন এমনটাই। সলমনের সঙ্গে বিচ্ছেদের পর কিছু দিন বিবেক ওবেরয়ের সঙ্গে প্রেম করেছিলেন ঐশ্বর্যা। এর পর তিনি বিয়ে করেন অভিষেক বচ্চনকে। সলমনের সঙ্গে অভিষেকের সম্পর্ক কিন্তু বেজায় ভাল। কিছু দিন ধরে রটনা কিছুই নাকি ভাল চলছে না অভিষেক ও ঐশ্বর্যার মধ্যে। সত্যিই কি তাই? উত্তর দেবে সময়।

Follow Us