একসময় বলিউডের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। ২০০২ সালের ব্লকবাস্টার হরর ছবি ‘রাজ’-এর সেই ‘আপকে পেয়ার মেঁ’ গানটি মনে পড়লেই যে মুখটি ভেসে ওঠে, তিনি আর কেউ নন—মালিনী শর্মা। কিন্তু খ্যাতির শিখরে পৌঁছেও বিনোদন জগতকে বিদায় জানিয়ে চাকা ঘুরিয়ে দিয়েছিলেন একদম ভিন্ন জীবনের দিকে। গ্ল্যামার ওয়ার্ল্ডের কোলাহল ছেড়ে তিনি বেছে নিয়েছেন প্রকৃতির কোলে শান্ত জীবন। বর্তমানে এক অন্য পরিচয়ে নিজের জীবন নতুন করে গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মালিনী। এরপর একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিও এবং ২০০০-এর দশকের গোড়ার দিকে ছোট পর্দার হিট শো ‘ক্যাটস’-এ অভিনয় করে নজর কাড়েন। তারপরই বিক্রম ভাটের হিট ছবি ‘রাজ’-এ বিপাশা বসু ও ডিনো মোরিয়ার পাশাপাশি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। পার্শ্ব চরিত্র হলেও মালিনীর অভিনয় ও উপস্থিতি দারুণ প্রভাব ফেলেছিল দর্শকদের মনে।
তবে মুম্বইয়ের ফিল্মি দুনিয়া থেকে অনেক দূরে এখন অন্য জীবন কাটাচ্ছেন মালিনী। মহারাষ্ট্রের পাহাড়ের কোলেই গড়ে তুলেছেন তাঁর নতুন আশ্রয়। সেখানে তিনি একটি ফার্মস্টে চালান, নিজের হাতে সবজি চাষ করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং পরিচালনা করেন তাঁর নিজস্ব উদ্যোগ ‘দ্য স্লো লোকাল’ (The Slow Local)।
মালিনী শর্মার সাম্প্রতিক ছবি।
মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথম জনপ্রিয়তা পান মালিনী। বোম্বে ভাইকিংসের জনপ্রিয় গান ‘ক্যায়া সুরত হ্যায়’ এবং মিকা সিংয়ের হিট ট্র্যাক ‘সাওয়ান মেঁ লাগ গায়ি আগ’-এ দেখা গিয়েছিল তাঁকে। এরপর ছোট পর্দায় আত্মপ্রকাশ করে নাফিসা জোসেফ ও কুলজিৎ রান্ধাওয়ার পাশাপাশি ‘ক্যাটস’ ধারাবাহিকে অভিনয় করেন। সেই জনপ্রিয়তাই তাঁকে এনে দেয় ‘রাজ’ ছবির সুযোগ।
ব্যক্তিগত জীবনে সেই সময়েই ‘তুম বিন’ ও ‘দিল কা রিশতা’ খ্যাত অভিনেতা প্রিয়াংশু চ্যাটার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মালিনী। যদিও পরবর্তীতে সেই বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে বিচ্ছেদের মাধ্যমে।
কেন অভিনয় ছাড়লেন মালিনী?
অভিনয় জগত থেকে সরে যাওয়ার পেছনে কোনও নাটকীয় কারণ ছিল না বলেই বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। স্রেফ জীবনের অন্য কোনও পথ খোঁজার তাগিদেই এই সিদ্ধান্ত। ২০০২ সালে ‘এনকাউন্টার’ নামে একটি ছবির শুটিং শুরু হওয়ার ঠিক আগেই তিনি নিজেকে সরিয়ে নেন। এক পুরনো প্রতিবেদন অনুযায়ী, বহু বছর মডেলিং ও অভিনয়ে থাকার পর ক্যামেরার পেছনে কাজ করা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছিলেন তিনি।
মূলধারার বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিলেও একদম হারিয়ে যাননি মালিনী। প্রায় এক দশক আগে শুরু করা তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘দ্য স্লো লোকাল’-এর মাধ্যমে অর্গানিক খাবার, হস্তশিল্প ও ধীরগতির জীবনধারাকেই আপন করে নিয়েছেন ‘রাজ’ খ্যাত এই অভিনেত্রী।