নয়নতারার সঙ্গে নাচার অনুরোধ ফেরালেন শাহরুখ, বললেন ‘কষ্টের’, কেন?

Shahrukh-Nayanthara: সাধারণত শাহরুখ খানকে নাচের অনুরোধ করলে তিনি খুব একটা ফেরার না। তবে এই দিন কেন শাহরুখ খান স্পষ্ট না বলে দিলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন বর্তমান নেটপাড়ায়। শাহরুখ খান বরাবরই মঞ্চে যে কোনও অনুরোধ রাখার চেষ্টা করে থাকেন। তবে এক্ষেত্রে কেন উল্টো ছবি দেখা গেল

নয়নতারার সঙ্গে নাচার অনুরোধ ফেরালেন শাহরুখ, বললেন কষ্টের, কেন?

| Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Mar 11, 2024 | 1:04 PM

শাহরুখ খান নয়নতারা, যাঁরা একসঙ্গে জুটি বেঁধেছিলেন ২০২৩ সালের জওয়ান ছবিতে। যা নিয়ে দর্শকমহলে বরাবরই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ছবিতে নয়নতারাকে এক অন্য রূপে উপস্থাপনা করা হয়েছে। তার স্টানিং লুক থেকে শুরু করে বোল্ড চরিত্রের উপস্থাপনা দর্শক মনে রাতারাতি জায়গা করে নিয়েছিল। ছবিটা তাঁদের রোমান্স সবেতেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন নয়নতারা। আর তার জন্য তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। মঞ্চে উঠে শাহরুখ খানের হাত থেকে নিয়েছিলেন পুরস্কার। আর সেই মঞ্চেই দাঁড়িয়ে এ কী বললেন কিং খান? তাঁকে নয়নতারার সঙ্গে’ নাচের একটি অনুরোধ করে তিনি হাসতে হাসতে বললেন ‘এই অনুরোধ করবেন না ভীষণ কষ্টের’। কেন কিং খান মন্তব্য করেছেন তা যদিও স্পষ্ট করে দেননি।

নয়নতারার সঙ্গে শাহরুখ খানের নাচ কঠিন-কষ্টকর নাকি নয়নতারার সঙ্গে তাল মেলাতে তাঁর সমস্যা তা অস্পষ্টই থেকে গেল। স্টেজে পাশে দাঁড়িয়ে থাকা নয়নতারা এই কথা শুনে কেবল মুচকি হাসলেন। তিনিও কোনও উত্তর দিলেন না। সাধারণত শাহরুখ খানকে নাচের অনুরোধ করলে তিনি খুব একটা ফেরার না। তবে এই দিন কেন শাহরুখ খান স্পষ্ট না বলে দিলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন বর্তমান নেটপাড়ায়।

শাহরুখ খান বরাবরই মঞ্চে যে কোনও অনুরোধ রাখার চেষ্টা করে থাকেন। তবে এক্ষেত্রে কেন উল্টো ছবি দেখা গেল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল, কারণ পর্দায় তাঁদের জুটির নাচ থেকে রোম্যান্স দর্শকমনে জায়গা করে নিয়েছে। এদিন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার হাতে নিয়ে নয়ন বলেছিলেন, ”২০ বছর, ৭৫টা ছবি পেড়িয়ে আজ আমি এখানে। এটা সত্যি খুব বিশেষ মুহূর্ত আমার কাছে, এই পুরস্কার হাতে পাওয়া। আর সব থেকে বড় কথা এই পুরস্কার শাহরুখ খানের হাত থেকে পাচ্ছি। আমি আজ সমস্ত প্রযোজক, সহকর্মী, পরিচালক সকলকে ধন্যবাদ জানাই, তাঁদের জন্য আজ আমি এখানে। আর যাঁর সাপোর্ট ছাড়া আমি এখানে আসতে পারতাম না, তাঁরা হলেন আমার পরিবার। আমার দুই সন্তান আছে। আমায় একটু সময় দিন, কারণ আমি কাঁপছি। এটা প্রথম বছর যখন আমি যোগ দিয়েছি, এটা প্রথম বছর যখন আমি এই সম্মান পাচ্ছি। এত কিছু করার পর আজ আমার কাছে এটা নতুন বলে মনে হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। জওয়ান ছবিকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ।” এরপর তিনি দক্ষিণী ভাষাতেও ধন্যবাদ জানিয়েছিলেন।

 

Follow Us