Shukra Gochar 2024: মাত্র ৩ দিন পরেই কুম্ভে শুক্রের প্রবেশ, সবচেয়ে বেশি লাভবান হবেন কোন ৩ রাশি?

Zodiac Signs: এদিন শনির পাশাপাশি শুক্রও রাশি পরিবর্তন করবে। শুক্র ও শনির মিলনের ফলে ১২ রাশির জীবনে আসতে পারে ভোলবদল। সতর্ক থাকার পাশাপাশি আনন্দের বন্যাও আসতে পারে। শুক্র গোচরের ফলে কোন কোন রাশির জীবন আমূল বদলে যেতে চলেছে। কেরিয়ার, ব্যবসা, স্বাস্থ্য ও আর্থিক অবস্থা কেমন শুভ প্রভাব পড়বে, তা জেনে নিন এখানে...

Shukra Gochar 2024: মাত্র ৩ দিন পরেই কুম্ভে শুক্রের প্রবেশ, সবচেয়ে বেশি লাভবান হবেন কোন ৩ রাশি?

Mar 05, 2024 | 2:30 PM

চলতি বছরের মার্চ মাসে গ্রহের রাশি পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহ নিজ নিজ সময়ের ব্যবধানে গতিবিধি পরিবর্তন করেন। এই গতি বদলের প্রভাব সরাসরি ও পরোক্ষভাবে পড়তে পারে ১২টি রাশির উপর। তাতে রাশির জাতক-জাতিকার জীবনে গ্রহের রাশি বদলের নেতিবাচক ও ইতিবাচক প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে, মাত্র ৩ দিন পর অর্থাৎ ৭ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে শুক্র শনির প্রিয় কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে মকর রাশিতে শুক্র অবস্থান করছে। এদিন শনির পাশাপাশি শুক্রও রাশি পরিবর্তন করবে। শুক্র ও শনির মিলনের ফলে ১২ রাশির জীবনে আসতে পারে ভোলবদল। সতর্ক থাকার পাশাপাশি আনন্দের বন্যাও আসতে পারে। শুক্র গোচরের ফলে কোন কোন রাশির জীবন আমূল বদলে যেতে চলেছে। কেরিয়ার, ব্যবসা, স্বাস্থ্য ও আর্থিক অবস্থা কেমন শুভ প্রভাব পড়বে, তা জেনে নিন এখানে…

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকারা শুক্রের রাশি বদলে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন। শনির রাশিতে শুক্রের প্রবেশের ফলে কেরিয়ার ও ব্যবসায় দারুণ সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির দ্বার খুলে যেতে পারে। প্রবীণদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি। রাশির নানা কাজে সাফল্য ও খুশি পেতে পারেন। আর্থিক লাভের সব সম্ভাবনা রয়েছে। তাই আর্থিক সঙ্কট কেটে যেতে পারে। কেরিয়ারে নতুন সুযোগও পাবেন আপনি।

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র গ্রহ বেশ শুভ। চাকরি খুঁজে থাকলে সুখবর পেতে পারেন। আর্থিক সংকট কেটে যেতে পারে এই সময়। তবে মানসিক চাপ ও নেতিবাচক চিন্তা থাকলে তা কেটে যেতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করার জন্য  বড়দের কাছ থেকে আশীর্বাদ পেতে পারে।

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকারা শুক্র গ্রহের প্রভাবে বিশেষ সুবিধা পেতে পারেন। ব্যবসায় অসাধারণ লাভ ও ফল পেতে পারেন। অর্থ বিনিয়োগ করতে পারেন এই সময়। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, প্রমোশনও মিলতে পারে। দীর্ঘ সময় ধরে কোনও কাজে বাধা আসতে থাকলে  তা দূর হবে খুব তাড়াতাড়ি। রোগ-ব্যাধি দূর হবে ও স্বাস্থ্যও ভাল থাকবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us